TRENDING
সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ October 8, 2026
ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ September 17, 2026
বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা September 2, 2026
বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন August 26, 2026
এশিয়ান ট্যুরিজম ফেয়ারের ১৩তম আসরে হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান August 23, 2026
Next
Prev
  • হোম
  • দেশ ভ্রমণ
    • ঢাকা
      • ঢাকা
      • ফরিদপুর
      • গাজীপুর
      • মানিকগঞ্জ
      • নারায়নগঞ্জ
      • মাদারিপুর
      • মুন্সিগঞ্জ
      • কিশোরগঞ্জ
      • নরসিংদী
      • রাজবাড়ি
      • শরিয়তপুর
      • টাঙ্গাইল
      • গোপালগঞ্জ
    • রাজশাহী
      • রাজশাহী
      • পাবনা
      • নাটোর
      • বগুড়া
      • জয়পুরহাট
      • সিরাজগঞ্জ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • নওগাঁ
    • চট্টগ্রাম
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • ব্রাহ্মণবাড়িয়া
      • ফেনী
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • লক্ষ্মীপুর
      • নোয়াখালী
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
    • সিলেট
      • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
      • লালমনিরহাট
      • নীলফামারি
      • পঞ্চগড়
      • গাইবান্ধা
    • খুলনা
      • খুলনা
      • যশোর
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • মাগুরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
    • বরিশাল
      • বরিশাল
      • ভোলা
      • বরগুনা
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালি
    • ময়মনসিংহ
      • ময়মনসিংহ
      • শেরপুর
      • জামালপুর
  • বিদেশ ভ্রমণ
  • পর্যটন সেবা
    • এয়ারলাইনস
      • নেত্রকোনা
    • হোটেল ও রিসোর্ট
    • থিম পার্ক ও পিকনিক স্পট
    • টুরিস্ট ভেসেল
    • এজেন্ট ও অপারেটর
  • পর্যটন সংবাদ
  • পর্যটন ফিচার
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • উৎসব ও মেলা
    • স্থানীয় খাবার
    • সৌখিন কেনাকাটা
    • হোটেল ও রিসোর্ট
  • ভ্রমণ গল্প
  • ভিডিও
  • ছবি ঘর
  • সম্পাদকীয়
  • ক্যাটাগরি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • ক্যাম্পাস
    • প্রেস রিলিজ
    • অ্যাডভেঞ্চার
    • বেড়ানোর অভিজ্ঞতা
    • শিক্ষা ও দক্ষতা
    • পর্যটন চাকুরি
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • স্থানীয় খাবার
    • উৎসব ও মেলা
    • সৌখিন কেনাকাটা
    • নগর বিনোদন
    • দেশে বেড়ানো
    • বিদেশে বেড়ানো
    • কাছে বেড়ানো
    • এয়ারলাইনস
    • হোটেল ও রিসোর্ট
    • টুরিস্ট ভেসেল
    • থিম পার্ক
    • এজেন্ট ও অপারেটর
    • ট্রাভেল টিপস
    • সাক্ষাৎকার
    • মতামত
    • সম্পাদকীয়
Menu
  • হোম
  • দেশ ভ্রমণ
    • ঢাকা
      • ঢাকা
      • ফরিদপুর
      • গাজীপুর
      • মানিকগঞ্জ
      • নারায়নগঞ্জ
      • মাদারিপুর
      • মুন্সিগঞ্জ
      • কিশোরগঞ্জ
      • নরসিংদী
      • রাজবাড়ি
      • শরিয়তপুর
      • টাঙ্গাইল
      • গোপালগঞ্জ
    • রাজশাহী
      • রাজশাহী
      • পাবনা
      • নাটোর
      • বগুড়া
      • জয়পুরহাট
      • সিরাজগঞ্জ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • নওগাঁ
    • চট্টগ্রাম
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • ব্রাহ্মণবাড়িয়া
      • ফেনী
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • লক্ষ্মীপুর
      • নোয়াখালী
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
    • সিলেট
      • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
      • লালমনিরহাট
      • নীলফামারি
      • পঞ্চগড়
      • গাইবান্ধা
    • খুলনা
      • খুলনা
      • যশোর
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • মাগুরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
    • বরিশাল
      • বরিশাল
      • ভোলা
      • বরগুনা
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালি
    • ময়মনসিংহ
      • ময়মনসিংহ
      • শেরপুর
      • জামালপুর
  • বিদেশ ভ্রমণ
  • পর্যটন সেবা
    • এয়ারলাইনস
      • নেত্রকোনা
    • হোটেল ও রিসোর্ট
    • থিম পার্ক ও পিকনিক স্পট
    • টুরিস্ট ভেসেল
    • এজেন্ট ও অপারেটর
  • পর্যটন সংবাদ
  • পর্যটন ফিচার
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • উৎসব ও মেলা
    • স্থানীয় খাবার
    • সৌখিন কেনাকাটা
    • হোটেল ও রিসোর্ট
  • ভ্রমণ গল্প
  • ভিডিও
  • ছবি ঘর
  • সম্পাদকীয়
  • ক্যাটাগরি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • ক্যাম্পাস
    • প্রেস রিলিজ
    • অ্যাডভেঞ্চার
    • বেড়ানোর অভিজ্ঞতা
    • শিক্ষা ও দক্ষতা
    • পর্যটন চাকুরি
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • স্থানীয় খাবার
    • উৎসব ও মেলা
    • সৌখিন কেনাকাটা
    • নগর বিনোদন
    • দেশে বেড়ানো
    • বিদেশে বেড়ানো
    • কাছে বেড়ানো
    • এয়ারলাইনস
    • হোটেল ও রিসোর্ট
    • টুরিস্ট ভেসেল
    • থিম পার্ক
    • এজেন্ট ও অপারেটর
    • ট্রাভেল টিপস
    • সাক্ষাৎকার
    • মতামত
    • সম্পাদকীয়

হাজার বছরের ঐতিহ্য চট্টগ্রামের সাম্পান

সাম্পান চট্টগ্রামের হাজার বছরের ঐতিহ্য। এক সময়ে এ বাহনটি কর্ণফুলী, হালদা ও সাঙ্গু নদীতে চলাচল করতো। পরে তা এখানকার অন্যান্য নদী, খাল-বিলে এটি ছড়িয়ে পড়ে। তবে এই নৌকা প্রথম সৃষ্টি হয় কর্ণফুলী নদীতে। প্রচলন আছে যে, কর্ণফুলী নদীতে একসময় যাত্রীবাহী জাহাজ ও স্টিমার চলাচল করতো। জাহাজ থেকে নেমে যাত্রীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কূলে ওঠার জন্য এটির যাত্রা শুরু। এটি পৃথিবীর অন্য কোথাও নেই।

0
হাজার বছরের ঐতিহ্য চট্টগ্রামের সাম্পান

হাজার বছরের ঐতিহ্য চট্টগ্রামের সাম্পান। ছবিঃ সংগৃহীত

0
SHARES
135
VIEWS
Share on FacebookShare on Twitter

পর্যটন বিচিত্রা প্রতিবেদন

প্রতিটি জেলা কিংবা স্থানের নিজস্ব ঐতিহ্য, স্মারক, স্বকীয়তা ও স্বাতন্ত্রতা থাকে। তদুপরি ‘চট্টগ্রাম’ নিজেও নানা অভিধা-বিশেষণে বিশেষায়িত। এর মধ্যে অন্যতম ঐতিহ্য-স্মারক হিসাবে স্বীকৃত সাম্পান। চট্টগ্রামে সাম্পানকে নৌকাও বলা হয়। সাম্পান বাঙালির চিরায়ত ঐতিহ্যের স্মারক।

চট্টগ্রাম নিয়ে প্রাচীনকাল থেকে একটি প্রবাদ প্রচলিত আছে- ‘সাম্পান, শুঁটকি, দরগা-এ নিয়ে চাটগাঁ’। এটির সঙ্গে চট্টগ্রামবাসীর জীবন-জীবিকার সম্পর্কও ওতপ্রোতভাবে জড়িত। সাম্পান চট্টগ্রামের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক আঙিনার প্রোজ্জল এবং দেদীপ্যমান একটি নাম। সাম্পান কর্ণফুলী নদীর হাজার বছরের ঐতিহ্যও বটে।

কর্ণফুলী নদীতে কি পরিমাণ সাম্পান চলাচল করে তার কোন পরিসংখ্যান জানা যায়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এক যুগ আগেও এ নদীতে সাম্পান চলাচল করতো কমপক্ষে দুই হাজার। বর্তমানে এ সংখ্যা কমে হয়েছে কয়েকশ’।

গবেষক আলীউর রহমান বলেন, কর্ণফুলীর সাম্পান চট্টগ্রামের আড়াই হাজার বছরের ঐতিহ্য বহন করে। সেই ঐতিহ্য রক্ষা এবং সেটাকে আরো সুদৃঢ় করতে যে সামাজিক আন্দোলন শুরু করেছি তা অব্যাহত রাখব। নদীর দু’ধারে নতুন নতুন রাস্তাঘাট নির্মাণের কারণে মানুষের মধ্যে নদী নির্ভরতা হ্রাস পাচ্ছে। ফলে এ নদীর ঐতিহ্য সাম্পান এখন হারিয়ে যাচ্ছে। এতে অনেকে মাঝি পেশা পরিবর্তন করেছে।

চট্টগ্রামে সাম্পানকে উপজীব্য করে সমৃদ্ধ হতো অর্থনীতি। সঙ্গে উৎকর্ষতা লাভ করেছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকেও। রচিত হত নানা রূপকথার গল্প, নাটক ও গান। সঙ্গে শিল্পীর তুলির আঁচড়ে নানাভাবে চিত্রিত হয়েছে বর্ণিল সাম্পান। তবে সবকিছু ছাপিয়ে সাম্পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত দেশের দ্বিতীয় বৃহত্তম  শিক্ষা প্রতিষ্ঠানের লোগোতে ধারণ করে চট্টগ্রামে ইতিহাস-ঐতিহ্যের অনুপম স্মারক হয়ে দ্যুতি ছড়াচ্ছে।

কর্ণফুলী নদী ঐতিহ্য প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম জানান, কর্ণফুলী নদীর বর্তমান যে বিবর্ণ অবস্থা তা অতীতে ছিল না। অতীতে চট্টগ্রাম বন্দরে নির্মিত জাহাজ রপ্তানি হতো সারা বিশ্বে। সাম্পান ইতিহাস থেকে জানা যায়, সপ্তদশ শতকে তুরস্কের সুলতানের নৌ বহরের অধিকাংশ জাহাজ নির্মিত হয়েছে চট্টগ্রাম বন্দরে।

একবার এক আদেশে সুলতান চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর থেকে ১৩টি জাহাজ ক্রয় করেছিলেন। বৃটিশ নৌ বহরেও চট্টগ্রামে নির্মিত জাহাজের প্রাধান্য ছিল। ১৯২৪ সালে কলকাতা বন্দরে ১১টি বৃটিশ জাহাজের মধ্যে ৮টিই ছিল চট্টগ্রামের তৈরি। ১৯০০ শতকে চট্টগ্রামে এক হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ তৈরি হতো।

সিজার ফ্রেডারিক লিখেছেন প্রতিবছর চট্টগ্রাম থেকে ২৫ থেকে ৩০টি জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতো। চট্টগ্রামের তৈরি জাহাজ আলেকজেন্দ্রিয়ায় তৈরি জাহাজের চেয়ে উন্নত ছিল। জার্মানির ব্রেমার হ্যাভেন জাদুঘরে এখনও চট্টগ্রামের তৈরি জাহাজ প্রদর্শনীর জন্য রক্ষিত আছে। এই ক্ষুদ্র রণতরীটি ১৯১৮ সালে নির্মিত হয়েছিল।

হারিয়ে যাচ্ছে সাম্পান

সাম্পানের পেছনের দিকে দুই দিকে দুইটি খুঁটি সাম্পানে পোতা থাকে। সেই খুঁটির সাথে উন্নত জাতের বেত দিয়ে আংটার মতো বন্ধনী তৈরি করা হয়। সেই বন্ধনী দিয়ে খুঁটির সাথে হালিশকে আটকিয়ে দেয়া হয়। মাঝি দাঁড়িয়ে দুই হাতে হালিশে চাপ দিলে বেত আর কাঠের সংঘর্ষে ‘ক্যা কোরত’ শব্দের সৃষ্টি হয়। উজান-ভাটিতে ‘ক্যা কোরত, ক্যা কোরত’ শব্দে তরতর করে সাম্পান এগিয়ে যায় ঘাট থেকে ঘাটে। এ সাম্পানকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় ‘সাম্মান’। সাম্পান শব্দটা এসেছে চীনা শব্দ ‘সাং পাং’ থেকে। যতদূর জানা যায়, সাং পাং শব্দ দুটোর অর্থ হচ্ছে তিন মাথা। সাধারণত নৌকা বা অন্যান্য নৌযানের দুটো মাথা বা গলুই থাকে। কিন্তু সাম্পানের বেলায় গলুই রয়েছে তিনটি। সামনে একটা আর পেছনে দুটো। পেছনের গলুই দুটো মেষের শিংয়ের মতো দু’ভাগে ভাগ করা। এ কারণেই এ নৌযানের এমন নাম। বর্মী ভাষায় সাম্পানকে বলে ‘থাম্মান’। জাপানিতে বলে ‘জুমপেন’ আর মালয়ীতে বলে ‘সামপেন’।

ছোট থেকে হাজার মণের পর্যন্ত সব সাম্পানেই একটা মাস্তুল বা মসকুর থাকে। ওই মাস্তুলেই পাল খাটানো হয়। কখনো কখনো আরও একটা ছোট তিনকোণা পাল বা ‘জিপ সর’ ছোট খুঁটিতে খাটানো হয়। সাম্পান কেবল মানুষ নয় মালপত্র আনা নেয়াও করে থাকে। একসময় কর্ণফুলী নদীতে দেশ-বিদেশের জাহাজের পাশে এ সাম্পানের প্রতাপ ছিল গৌরবের। এখন অনেকটা খর্ব হয়ে গেছে। শঙ্খ, হালদা, চানখালি, মাতামুহুরি, ইছামতিসহ চট্টগ্রামের ছোট-বড় সব নদী-খালে রং-বেরংয়ের সাম্পান উজান-ভাটিতে চলাচল করে। বর্তমানে সেই দৃশ্যে ভাটার টান। চট্টগ্রামের কোলাগাঁয়ে, হালিশহরে, চানখালির উজানে, বরকলে, শঙ্খ নদীর উজানের বহু জায়গায়, হালদা নদীর উজানের কয়েকটি জায়গায় সাম্পান তৈরির আড্ডা ছিল।

স্বদ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, মাতারবাড়ি ও কক্সবাজার জেলার চৌফলদন্ডি, ভারুয়াখালি, রামু, গুমাতলী, বালুখালি, গুনধুম, হ্নীলা, টেকনাফ, চিরিঙ্গা এবং আরও বহু জায়গায় সাম্পানের বড় বড় কারখানা ছিল। ছোট সাম্পানগুলো তৈরি হতো বইলাম, চাপালিশ, গামারি, গর্জন ইত্যাদি কাঠ দিয়ে। আরাকান ও টেকনাফের সাম্পানগুলোর বেশিরভাগই সেগুন কাঠ দিয়ে তৈরি হতো। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তখন এ ঐতিহ্যবাহী সাম্পানের মিস্ত্রিরা থাকত। পটিয়ার ভেল্লাপাড়া, লাখেরা, উখিয়া, নোয়াখালী, ভোলার মানুষ সাম্পান তৈরি করে থাকেন। চট্টগ্রাম নগরীর চাক্তাই, ফিশারিঘাট, ১৫ নং ঘাট, নোয়াখালী, বাঁশখালী, উখিয়া, ভোলায় সাম্পান তৈরি করা হয়। এ সাম্পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমী, চাটগাঁ ভাষা পরিষদের মনোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে চট্টগ্রামের ঐক্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

চট্টগ্রামবাসীর জীবন-জীবিকার সাথে গভীরভাবে সম্পৃক্ত এ সাম্পানের ‘ক্যা কোরত’ মিষ্টি শব্দটি আজকাল আর শোনা যায় না। এ শব্দটি দখল করে বসেছে স্যালো ইঞ্জিনের বিরক্তিকর ‘গুপ গুপ’ শব্দ। ইঞ্জিন নৌকা আসার পর সাম্পান দিন দিন হারিয়ে যাচ্ছে।

সেই সাথে হারিয়ে যাচ্ছে সাম্পান নির্ভর গানও। মাঝারি আকারের সাম্পানগুলো এখনও কোনো রকমে টিকে আছে। বেশিরভাগ মাঝারি সাম্পানে গত দু’দশক ধরে ইঞ্জিন যুক্ত হয়েছে। ফলে ছোট সাম্পান বা হাত সাম্পানগুলো প্রতিযোগিতায় পেরে উঠছে না।

Tags: Chattogramঐতিহ্যকর্ণফুলী নদীসাম্পান
ShareTweet
Previous Post

প্রজাপতি পার্ক

Next Post

সাগর তীরে দৃষ্টিননন্দন ডিসি পার্ক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
রাজশাহী জেলার দর্শনীয় ২১ স্থানে যেভাবে যাবেন ও থাকবেন

রাজশাহী জেলার দর্শনীয় ২১ স্থানে যেভাবে যাবেন ও থাকবেন

August 21, 2026
সিলেট শহরের দর্শনীয় যতো স্থান

সিলেট শহরের দর্শনীয় যতো স্থান

April 20, 2026
সিলেটের ঐতিহ্যবাহী খাবার

সিলেটের ঐতিহ্যবাহী খাবার

May 31, 2024
চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হলো বিশেষ বাস

চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হলো বিশেষ বাস

May 13, 2024

বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

0
লালবাগ কেল্লায় লাইট এন্ড সাউন্ড শো

লালবাগ কেল্লায় লাইট এন্ড সাউন্ড শো

0
ল্যান্ড অফ দি পিসফুল থান্ডার

ল্যান্ড অফ দি পিসফুল থান্ডার

0
বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

0
সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

October 8, 2026
ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

September 17, 2026
বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

September 2, 2026
বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

August 26, 2026

Recent News

সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

October 8, 2026
ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

September 17, 2026
বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

September 2, 2026
বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

August 26, 2026

পর্যটন বিচিত্রা

ভ্রমণ বিষয়ক পত্রিকা ।
বেড়ানোর সকল খোঁজখবর ও পর্যটন সেবার যোগসুত্র পর্যটন বিচিত্রা।
কোথায় যাবেন? কীভাবে যাবেন? কোথায় থাকবেন? কি দেখবেন? কখন দেখবেন? এসবের সহজ সমীকরণ পর্যটন বিচিত্রা।
পড়তে পড়তে গন্তব্যে …

পর্যটন বিচিত্রা
প্রকাশক ও সম্পাদক : মহিউদ্দিন হেলাল

সম্পাদক কর্তৃক সম্পাদকীয় কার্যালয় থেকে প্রকাশিত।

নিবন্ধন সালঃ ২০০৫

আমাদের সাথে সংযুক্ত থাকুন

সর্বশেষ সংযোজন

পর্যটন সংবাদ

সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

October 8, 2026
পর্যটন সংবাদ

ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

September 17, 2026
আন্তর্জাতিক

বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

September 2, 2026

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

বাড়ি -৯৭/১,  ফ্লাট– ২/বি, শুক্রাবাদ,
ধানমন্ডি, ঢাকা-১২০৭

ফোন: +৮৮-০২-২২২২৪২৯৪৪, ০১৯৭০০০৪৪৪৭
ইমেইল: [email protected]

পর্যটন বিচিত্রার অন্যান্য উদ্যোগ

© সর্বস্বত্ত সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি ও ভিডিও অনুমতি ব্যতিরেকে প্রকাশ বা ব্যবহার করা বেআইনি।

No Result
View All Result
  • #2302 (no title)
  • 404 Page Not Found
  • Bangladesh youth Tourism Fest
  • Video
  • ট্রাভেল সপ
  • পড়তে পড়তে গন্তব্যে…
  • পর্যটন ব্লগ