TRENDING
সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ October 8, 2026
ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ September 17, 2026
বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা September 2, 2026
বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন August 26, 2026
এশিয়ান ট্যুরিজম ফেয়ারের ১৩তম আসরে হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান August 23, 2026
Next
Prev
  • হোম
  • দেশ ভ্রমণ
    • ঢাকা
      • ঢাকা
      • ফরিদপুর
      • গাজীপুর
      • মানিকগঞ্জ
      • নারায়নগঞ্জ
      • মাদারিপুর
      • মুন্সিগঞ্জ
      • কিশোরগঞ্জ
      • নরসিংদী
      • রাজবাড়ি
      • শরিয়তপুর
      • টাঙ্গাইল
      • গোপালগঞ্জ
    • রাজশাহী
      • রাজশাহী
      • পাবনা
      • নাটোর
      • বগুড়া
      • জয়পুরহাট
      • সিরাজগঞ্জ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • নওগাঁ
    • চট্টগ্রাম
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • ব্রাহ্মণবাড়িয়া
      • ফেনী
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • লক্ষ্মীপুর
      • নোয়াখালী
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
    • সিলেট
      • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
      • লালমনিরহাট
      • নীলফামারি
      • পঞ্চগড়
      • গাইবান্ধা
    • খুলনা
      • খুলনা
      • যশোর
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • মাগুরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
    • বরিশাল
      • বরিশাল
      • ভোলা
      • বরগুনা
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালি
    • ময়মনসিংহ
      • ময়মনসিংহ
      • শেরপুর
      • জামালপুর
  • বিদেশ ভ্রমণ
  • পর্যটন সেবা
    • এয়ারলাইনস
      • নেত্রকোনা
    • হোটেল ও রিসোর্ট
    • থিম পার্ক ও পিকনিক স্পট
    • টুরিস্ট ভেসেল
    • এজেন্ট ও অপারেটর
  • পর্যটন সংবাদ
  • পর্যটন ফিচার
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • উৎসব ও মেলা
    • স্থানীয় খাবার
    • সৌখিন কেনাকাটা
    • হোটেল ও রিসোর্ট
  • ভ্রমণ গল্প
  • ভিডিও
  • ছবি ঘর
  • সম্পাদকীয়
  • ক্যাটাগরি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • ক্যাম্পাস
    • প্রেস রিলিজ
    • অ্যাডভেঞ্চার
    • বেড়ানোর অভিজ্ঞতা
    • শিক্ষা ও দক্ষতা
    • পর্যটন চাকুরি
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • স্থানীয় খাবার
    • উৎসব ও মেলা
    • সৌখিন কেনাকাটা
    • নগর বিনোদন
    • দেশে বেড়ানো
    • বিদেশে বেড়ানো
    • কাছে বেড়ানো
    • এয়ারলাইনস
    • হোটেল ও রিসোর্ট
    • টুরিস্ট ভেসেল
    • থিম পার্ক
    • এজেন্ট ও অপারেটর
    • ট্রাভেল টিপস
    • সাক্ষাৎকার
    • মতামত
    • সম্পাদকীয়
Menu
  • হোম
  • দেশ ভ্রমণ
    • ঢাকা
      • ঢাকা
      • ফরিদপুর
      • গাজীপুর
      • মানিকগঞ্জ
      • নারায়নগঞ্জ
      • মাদারিপুর
      • মুন্সিগঞ্জ
      • কিশোরগঞ্জ
      • নরসিংদী
      • রাজবাড়ি
      • শরিয়তপুর
      • টাঙ্গাইল
      • গোপালগঞ্জ
    • রাজশাহী
      • রাজশাহী
      • পাবনা
      • নাটোর
      • বগুড়া
      • জয়পুরহাট
      • সিরাজগঞ্জ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • নওগাঁ
    • চট্টগ্রাম
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • ব্রাহ্মণবাড়িয়া
      • ফেনী
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • লক্ষ্মীপুর
      • নোয়াখালী
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
    • সিলেট
      • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
      • লালমনিরহাট
      • নীলফামারি
      • পঞ্চগড়
      • গাইবান্ধা
    • খুলনা
      • খুলনা
      • যশোর
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • মাগুরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
    • বরিশাল
      • বরিশাল
      • ভোলা
      • বরগুনা
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালি
    • ময়মনসিংহ
      • ময়মনসিংহ
      • শেরপুর
      • জামালপুর
  • বিদেশ ভ্রমণ
  • পর্যটন সেবা
    • এয়ারলাইনস
      • নেত্রকোনা
    • হোটেল ও রিসোর্ট
    • থিম পার্ক ও পিকনিক স্পট
    • টুরিস্ট ভেসেল
    • এজেন্ট ও অপারেটর
  • পর্যটন সংবাদ
  • পর্যটন ফিচার
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • উৎসব ও মেলা
    • স্থানীয় খাবার
    • সৌখিন কেনাকাটা
    • হোটেল ও রিসোর্ট
  • ভ্রমণ গল্প
  • ভিডিও
  • ছবি ঘর
  • সম্পাদকীয়
  • ক্যাটাগরি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • ক্যাম্পাস
    • প্রেস রিলিজ
    • অ্যাডভেঞ্চার
    • বেড়ানোর অভিজ্ঞতা
    • শিক্ষা ও দক্ষতা
    • পর্যটন চাকুরি
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • স্থানীয় খাবার
    • উৎসব ও মেলা
    • সৌখিন কেনাকাটা
    • নগর বিনোদন
    • দেশে বেড়ানো
    • বিদেশে বেড়ানো
    • কাছে বেড়ানো
    • এয়ারলাইনস
    • হোটেল ও রিসোর্ট
    • টুরিস্ট ভেসেল
    • থিম পার্ক
    • এজেন্ট ও অপারেটর
    • ট্রাভেল টিপস
    • সাক্ষাৎকার
    • মতামত
    • সম্পাদকীয়

দুই চাকায় হিজল বনের খোঁজে

বর্ষায় ঘুরে আসতে পারেন এই রুটে কোনো ধরনের পূর্বপরিকল্পনা ছাড়াই। দুই চাকার সাইকেলে চেপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্মৃতিসৌধ, মকস বিল, গলাচিপার হিজল তলা, গাজীপুরের নিবিড় নির্জন বন দেখতে বেরিয়ে পড়তে পারেন।

0
দুই চাকায় হিজল বনের খোঁজে
0
SHARES
139
VIEWS
Share on FacebookShare on Twitter
মো. আমানুর রহমান
+ postsBio

    লেখকঃ মো. আমানুর রহমান – ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল ব্যাংক লিমিটেড

    জীবনে কখনো কি হিজল বন দেখেছেন? জীবনানন্দের সিন্ধু সারস পড়েছেন, দেখেছেন নিশ্চয়ই ম্লান চুল, চোখ তার হিজল বনের মতো কালো; একবার স্বপ্নে তারে দেখে ফেলে পৃথিবীর সব স্পষ্ট আলো।

    কখনো কি আপনার মনে হয়েছে ঢাকার আশপাশে কোথাও কি হিজল বন আছে? মনে না হলেও কোনো সমস্যা নেই, প্রশ্নটা আমিই করলাম। রাহাত কোথা থেকে খবর পেয়েছে গাজীপুরের কালিয়াকৈরে হিজল গাছ আছে। কানের কাছে খালি ঘ্যানর ঘ্যানর কাহাতক সহ্য করা যায়! পলাশ আর আমি কথা দিলাম ঠিক আছে নিয়ে যাব। সে মোতাবেক ১৭ জুন আমরা কালিয়াকৈর যাব বলে ঠিক করি, কিন্তু রাতে পলাশ জানায় তার শ্বশুরবাড়ির লোকজন আসবে তাই যেতে পারবে না। হতাশ না হয়ে আমি আর রাহাত বেরিয়ে পড়ি সকালবেলা মিরপুর ১০-এ; এক হয়ে আমরা রওনা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটে নাস্তা সেরে চন্দ্রায় আবার চা বিরতি দিয়ে ওখান থেকে কালিয়াকৈরের পথ ধরি।

    গুগল বাবাজির সহায়তা নিয়ে এগোতে থাকি আর শীত বর্ষার যে সমস্যা গুগলে থাকে তার শিকার হই, যে পথের মুখে আমাদের নিয়ে যায় সেখানে এই বর্ষায় সাইকেল বা গাড়ি তো দূরে থাক হেঁটেও এগোনো অসম্ভব, পেছনে ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই। তাই গুরুত্বপূর্ণ এক তিন মাথায় আমরা ফেরত আসি, জায়গাটির নামও চমৎকার, কুতুবদিয়া। তবে বলে রাখি- এই ভুলপথে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়নি, দুপাশের গাজিপুরীয় সৌন্দর্য দর্শনে আমাদের কোনো ক্লান্তি ছিল না। সবুজ বনানী আর বর্ষায় সব নিচু জায়গাগুলো পানিতে ভরাট হতে শুরু করছে, বিলের আকার নিচ্ছে। গতিদানব পলাশ না থাকায় আমরা হেলেদুলে চালিয়েছি পুরোটা রাইড। আমাদের কোনো ধরনের তাড়া ছিল না। যাইহোক, কুতুবদিয়া পৌঁছানোর কিলো ২ বা ৩ আগে শুরু হলো বৃষ্টি। আমরাও রেনকোট আর পঞ্চ পরে রাইডে মনযোগী হই।

    চা খেতে খেতে আলাপটা সেরে নিলাম কোনদিকে কী। মজার ব্যাপার ম্যাপ আমাদের নিয়ে গিয়েছিল মির্জাপুরের ভেতর, ওর তো দোষ নেই, তার অ্যালগরিদম তাকে সেভাবেই বলতে নির্দেশ করে। হিজলতলা বা তলী বলে কালিয়াকৈরে আর একটা জায়গা আছে কিন্তু পুরো বিপরীতে কিন্তু সেখানে হিজল বৃক্ষ অনুপস্থিত আর হিজল বৃক্ষ যেখানে আছে তার নামে হিজল নেই কিন্তু কাজে আছে। যাইহোক, তাদের জটিল পরামর্শে আমরা বৃষ্টিতেই পা চালালাম। এই বর্ণনা ছবিতে বা ভাষায় দেওয়া অসম্ভব। তবে ভর বৃষ্টিতে যাদের ঠান্ডার সমস্যা নেই, সবাইকে এমন নির্জনতায় কোনো বিল বা বনের মাঝে চালানোর অভিজ্ঞতা নিতে বলবো।

    আমরা সাইকেল চালাতে চালাতে মকস বিল পৌঁছাই আর বিলের পাশে এক রেস্তোরাঁয় চা খেতে খেতে দেখি দূরে এক বিচ্ছিন্ন দ্বীপ, ওদের কাছে খোঁজ নিয়ে জানি ওতে যাবার পথও আছে আর এটার নাম ওরা দিয়েছে মনপুরা।

    আগেই বলেছি- আমাদের তাড়া ছিল না, তাই কাদামাটি পেরিয়ে আমরা মনপুরা যাই আর নির্জনতার সর্বোচ্চ চূড়ায় হারিয়ে যাই। ভাবুন, চারদিকে পানি, প্রচুর বাতাস, ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে কিন্তু কোনো কলরব ছাড়া নিঃশব্দে ক্যাম্প করার জন্য আদর্শ এক জায়গা। ওদের সাথে আলাপ করে জানলাম- ৩০ জনের জন্য একরাত তাবু গাড়তে ওরা অনুমতি দেবে ৩ হাজার টাকার বিনিময়ে।

    আবার মূল সড়কে ফেরত আসি আর আমাদের মূল গন্তব্য হিজল বৃক্ষ দর্শনে এগোতে থাকি। পথে অধিকাংশ মানুষই আপনাকে হিজল বৃক্ষের অনুসন্ধানে সঠিক তথ্য দিতে পারবে না, আর যেটা মনে হলো এটা মৈনটের মতো এখনো ততটা জনপ্রিয় হয় নাই। রাহাতকে বললাম আমরা আর হিজল বৃক্ষের খোঁজ না নিয়ে বরং গলাচিপা ইউনিয়ন যাবার পথটা খুঁজে নিই, সেভাবেই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাই। এলাকার লোকজন বলেছিল- পাগলামি করতে আসছেন যান দেখেন দুই তিনটা হিজল গাছ থাকলেও থাকতে পারে। কিন্তু আমরা অবাক হলাম, মুগ্ধ হলাম, আসলেই হিজল বন আছে, টাঙ্গুয়ার মতো বিশাল পরিসরে নয় তবে ২৫/৩০টা গাছ হবে। এখনো কর্দম পথ কিন্তু আগস্টে নৌকা নিয়ে জলমগ্ন হিজল বৃক্ষ দেখতে পারবেন। আমরা অবাক হলাম গাজীপুরের আরও দুই রাইডার ইতোমধ্যে সেখানে হ্যামক টানিয়ে বিশ্রামের জন্য প্রস্তুত। আপনি অবাক হবেন তাদের একজন এসেছেন একটি সাধারণ বাংলা সাইকেল নিয়ে। জি¦, সাধারণ বাংলা সাইকেল এবং তাই নিয়েই তিনি ঘুরে বেড়ান, ইচ্ছেটাই মুখ্য, ব্রান্ড আসলে গৌণ। আপনি ট্রেক ঘোস্টের মালিক আর ঘরে সাজিয়ে রেখেছেন, প্লিজ, কাউকে দান করে দিন, আপনার সাইকেলটা দুনিয়া দেখুক।

    হ্যাপি সাইক্লিং, সাইকেল ছাড়াও দুনিয়া দেখা যায়, দেখুন মহান আল্লাহ দুনিয়া কত সুন্দর করে সৃষ্টি করেছেন! আচ্ছা নিশ্চয়ই প্রতি শীতে আপনার একটা প্ল্যান থাকে, থাকে না? এই যেমন এবার বান্দরবান যাব বা রাঙামাটি বা সেন্টমার্টিন কিংবা অন্যভাবে চিন্তা করলে এই তো গতবার সমুদ্র দেখেছি তাহলে এবার না হয় পাহাড় দেখি- এরকম নানান প্ল্যান। এবার ঢাকার আশপাশে একটা প্ল্যান দিই দূরে যেতে হবে না। বর্ষায় ঘুরে আসতে পারেন এই রুটে কোনো ধরনের পূর্বপরিকল্পনা ছাড়াই, আর তাতে দেখতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্মৃতিসৌধ, মকস বিল, গলাচিপার হিজল তলা, গাজীপুরের নিবিড় নির্জন বন।

    যেভাবে যাবেন

    রুট: মিরপুর-গাবতলী-স্মৃতিসৌধ-চন্দ্রা-কালিয়াকৈর-গলাচিপা-শালনা-গাজীপুর-বনমালা-দিয়াবাড়ি-মিরপুর।

    Tags: Gazipurপ্রকৃতিভ্রমণ গল্পহিজল বন
    ShareTweet
    Previous Post

    ঈদের ছুটিতে কুয়াকাটায় ৫০ হাজার পর্যটকের আগমন

    Next Post

    আফতাবনগরে চালু হচ্ছে পাসপোর্ট অফিস, সুবিধা পাবেন যারা

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    • Trending
    • Comments
    • Latest
    রাজশাহী জেলার দর্শনীয় ২১ স্থানে যেভাবে যাবেন ও থাকবেন

    রাজশাহী জেলার দর্শনীয় ২১ স্থানে যেভাবে যাবেন ও থাকবেন

    August 21, 2026
    সিলেট শহরের দর্শনীয় যতো স্থান

    সিলেট শহরের দর্শনীয় যতো স্থান

    April 20, 2026
    সিলেটের ঐতিহ্যবাহী খাবার

    সিলেটের ঐতিহ্যবাহী খাবার

    May 31, 2024
    চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হলো বিশেষ বাস

    চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হলো বিশেষ বাস

    May 13, 2024

    বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

    0
    লালবাগ কেল্লায় লাইট এন্ড সাউন্ড শো

    লালবাগ কেল্লায় লাইট এন্ড সাউন্ড শো

    0
    ল্যান্ড অফ দি পিসফুল থান্ডার

    ল্যান্ড অফ দি পিসফুল থান্ডার

    0
    বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

    বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

    0
    সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

    সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

    October 8, 2026
    ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

    ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

    September 17, 2026
    বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

    বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

    September 2, 2026
    বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

    বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

    August 26, 2026

    Recent News

    সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

    সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

    October 8, 2026
    ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

    ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

    September 17, 2026
    বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

    বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

    September 2, 2026
    বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

    বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

    August 26, 2026

    পর্যটন বিচিত্রা

    ভ্রমণ বিষয়ক পত্রিকা ।
    বেড়ানোর সকল খোঁজখবর ও পর্যটন সেবার যোগসুত্র পর্যটন বিচিত্রা।
    কোথায় যাবেন? কীভাবে যাবেন? কোথায় থাকবেন? কি দেখবেন? কখন দেখবেন? এসবের সহজ সমীকরণ পর্যটন বিচিত্রা।
    পড়তে পড়তে গন্তব্যে …

    পর্যটন বিচিত্রা
    প্রকাশক ও সম্পাদক : মহিউদ্দিন হেলাল

    সম্পাদক কর্তৃক সম্পাদকীয় কার্যালয় থেকে প্রকাশিত।

    নিবন্ধন সালঃ ২০০৫

    আমাদের সাথে সংযুক্ত থাকুন

    সর্বশেষ সংযোজন

    পর্যটন সংবাদ

    সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

    October 8, 2026
    পর্যটন সংবাদ

    ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

    September 17, 2026
    আন্তর্জাতিক

    বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

    September 2, 2026

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

    বাড়ি -৯৭/১,  ফ্লাট– ২/বি, শুক্রাবাদ,
    ধানমন্ডি, ঢাকা-১২০৭

    ফোন: +৮৮-০২-২২২২৪২৯৪৪, ০১৯৭০০০৪৪৪৭
    ইমেইল: [email protected]

    পর্যটন বিচিত্রার অন্যান্য উদ্যোগ

    © সর্বস্বত্ত সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি ও ভিডিও অনুমতি ব্যতিরেকে প্রকাশ বা ব্যবহার করা বেআইনি।

    No Result
    View All Result
    • #2302 (no title)
    • 404 Page Not Found
    • Bangladesh youth Tourism Fest
    • Video
    • ট্রাভেল সপ
    • পড়তে পড়তে গন্তব্যে…
    • পর্যটন ব্লগ