TRENDING
সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ October 8, 2026
ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ September 17, 2026
বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা September 2, 2026
বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন August 26, 2026
এশিয়ান ট্যুরিজম ফেয়ারের ১৩তম আসরে হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান August 23, 2026
Next
Prev
  • হোম
  • দেশ ভ্রমণ
    • ঢাকা
      • ঢাকা
      • ফরিদপুর
      • গাজীপুর
      • মানিকগঞ্জ
      • নারায়নগঞ্জ
      • মাদারিপুর
      • মুন্সিগঞ্জ
      • কিশোরগঞ্জ
      • নরসিংদী
      • রাজবাড়ি
      • শরিয়তপুর
      • টাঙ্গাইল
      • গোপালগঞ্জ
    • রাজশাহী
      • রাজশাহী
      • পাবনা
      • নাটোর
      • বগুড়া
      • জয়পুরহাট
      • সিরাজগঞ্জ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • নওগাঁ
    • চট্টগ্রাম
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • ব্রাহ্মণবাড়িয়া
      • ফেনী
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • লক্ষ্মীপুর
      • নোয়াখালী
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
    • সিলেট
      • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
      • লালমনিরহাট
      • নীলফামারি
      • পঞ্চগড়
      • গাইবান্ধা
    • খুলনা
      • খুলনা
      • যশোর
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • মাগুরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
    • বরিশাল
      • বরিশাল
      • ভোলা
      • বরগুনা
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালি
    • ময়মনসিংহ
      • ময়মনসিংহ
      • শেরপুর
      • জামালপুর
  • বিদেশ ভ্রমণ
  • পর্যটন সেবা
    • এয়ারলাইনস
      • নেত্রকোনা
    • হোটেল ও রিসোর্ট
    • থিম পার্ক ও পিকনিক স্পট
    • টুরিস্ট ভেসেল
    • এজেন্ট ও অপারেটর
  • পর্যটন সংবাদ
  • পর্যটন ফিচার
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • উৎসব ও মেলা
    • স্থানীয় খাবার
    • সৌখিন কেনাকাটা
    • হোটেল ও রিসোর্ট
  • ভ্রমণ গল্প
  • ভিডিও
  • ছবি ঘর
  • সম্পাদকীয়
  • ক্যাটাগরি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • ক্যাম্পাস
    • প্রেস রিলিজ
    • অ্যাডভেঞ্চার
    • বেড়ানোর অভিজ্ঞতা
    • শিক্ষা ও দক্ষতা
    • পর্যটন চাকুরি
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • স্থানীয় খাবার
    • উৎসব ও মেলা
    • সৌখিন কেনাকাটা
    • নগর বিনোদন
    • দেশে বেড়ানো
    • বিদেশে বেড়ানো
    • কাছে বেড়ানো
    • এয়ারলাইনস
    • হোটেল ও রিসোর্ট
    • টুরিস্ট ভেসেল
    • থিম পার্ক
    • এজেন্ট ও অপারেটর
    • ট্রাভেল টিপস
    • সাক্ষাৎকার
    • মতামত
    • সম্পাদকীয়
Menu
  • হোম
  • দেশ ভ্রমণ
    • ঢাকা
      • ঢাকা
      • ফরিদপুর
      • গাজীপুর
      • মানিকগঞ্জ
      • নারায়নগঞ্জ
      • মাদারিপুর
      • মুন্সিগঞ্জ
      • কিশোরগঞ্জ
      • নরসিংদী
      • রাজবাড়ি
      • শরিয়তপুর
      • টাঙ্গাইল
      • গোপালগঞ্জ
    • রাজশাহী
      • রাজশাহী
      • পাবনা
      • নাটোর
      • বগুড়া
      • জয়পুরহাট
      • সিরাজগঞ্জ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • নওগাঁ
    • চট্টগ্রাম
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • ব্রাহ্মণবাড়িয়া
      • ফেনী
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • লক্ষ্মীপুর
      • নোয়াখালী
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
    • সিলেট
      • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
      • লালমনিরহাট
      • নীলফামারি
      • পঞ্চগড়
      • গাইবান্ধা
    • খুলনা
      • খুলনা
      • যশোর
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • মাগুরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
    • বরিশাল
      • বরিশাল
      • ভোলা
      • বরগুনা
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালি
    • ময়মনসিংহ
      • ময়মনসিংহ
      • শেরপুর
      • জামালপুর
  • বিদেশ ভ্রমণ
  • পর্যটন সেবা
    • এয়ারলাইনস
      • নেত্রকোনা
    • হোটেল ও রিসোর্ট
    • থিম পার্ক ও পিকনিক স্পট
    • টুরিস্ট ভেসেল
    • এজেন্ট ও অপারেটর
  • পর্যটন সংবাদ
  • পর্যটন ফিচার
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • উৎসব ও মেলা
    • স্থানীয় খাবার
    • সৌখিন কেনাকাটা
    • হোটেল ও রিসোর্ট
  • ভ্রমণ গল্প
  • ভিডিও
  • ছবি ঘর
  • সম্পাদকীয়
  • ক্যাটাগরি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • ক্যাম্পাস
    • প্রেস রিলিজ
    • অ্যাডভেঞ্চার
    • বেড়ানোর অভিজ্ঞতা
    • শিক্ষা ও দক্ষতা
    • পর্যটন চাকুরি
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • স্থানীয় খাবার
    • উৎসব ও মেলা
    • সৌখিন কেনাকাটা
    • নগর বিনোদন
    • দেশে বেড়ানো
    • বিদেশে বেড়ানো
    • কাছে বেড়ানো
    • এয়ারলাইনস
    • হোটেল ও রিসোর্ট
    • টুরিস্ট ভেসেল
    • থিম পার্ক
    • এজেন্ট ও অপারেটর
    • ট্রাভেল টিপস
    • সাক্ষাৎকার
    • মতামত
    • সম্পাদকীয়

করোনাকালে পর্যটন ভাবনা – ৯ : বাংলাদেশ পর্যটন করপোরেশনের কী করণীয়?

0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনা ভাইরাসের সাথে জীবন ও জীবিকার যুদ্ধ চলমান। এর মধ্যে অর্থনীতি পুনরুদ্ধারের বৈশ্বিক উদ্যোগের অন্যতম হচ্ছে পর্যটন। কেন না বিশ্বের উন্নত, উন্নয়নশীল এমনকি স্বল্প উন্নত দেশের অধিকাংশই এখন পর্যটনের উপর নির্ভরশীল। এজন্য গোটা বিশ্বে পর্যটন পুনরুদ্ধারে সবাই একাট্টা। কারণ, যদিও পর্যটন কর্মকাণ্ড প্রাথমিকভাবে অভ্যন্তরীন পর্যটন দিয়ে শুরু হবে তবুও তাকে “নিউ নরমাল” বা নতুন বিশ্ব উপযোগী করা খুবই কঠিন। বলতে গেলে পর্যটন প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি লক্ষ কোটি পর্যটন কর্মীকে বাঁচানো এখন সবচেয়ে বড় সমস্যা।

এসব সমস্যা মোকাবেলায় সার্বিক নেতৃত্ব ও পরামর্শ সহায়তা দিচ্ছে পর্যটনের বিশ্ব মুরুব্বী জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা বা ইউ এন ডাবলু টি ও। তাদের দেয়া পরামর্শে প্রতিটি সদস্য দেশ নিজেদের করে সমস্যা মোকাবেলা করছে এবং প্রস্ততি নিচ্ছে। এ নিয়ে আমরা ইতোমধ্যে বিস্তারিত আলোচনা করেছি। তার সাথে আমাদের সরকারী এবং বেসরকারী খাতের করণীয় নিয়েও আলোচনা হয়েছে। এ পর্যায়ে আমরা “বাংলাদেশ ট্যুরিজম বোর্ড” বা বিটিবি এর পর এবার “বাংলাদেশ পর্যটন করপোরেশন” বা বাপক এর করণীয় নিয়ে আলোচনা করবো।

বাংলাদেশ পর্যটন করপোরেশন বা বাপক ১৯৭৩ সালে তার যাত্রা শুরু করে ভালোই চলছিল। অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থেকে কাজ করতে গিয়ে তাকে আমলাতান্ত্রীক কোন জঠিলতায় পড়তে হয়নি। তাছাড়া ইউ এন ডি পি এবং আই এল ও’র সহায়তা থাকায় আন্তর্জাতিক পর্যটনের বলয়ে থেকে অনেকটা স্বাধীনভাবেই কাজ করতে সক্ষম ছিল। তাই সংস্থাটি বেশ দক্ষতা এবং সুনামের সাথে মানুষের মাঝে ভ্রমণ এবং পর্যটনকে ছড়িয়ে দিতে সক্ষম হয়। মানুষকে শেখায় কি করে পর্যটনকে শিক্ষণ ও প্রশিক্ষণ, পেশা, ব্যবসা, বিনিয়োগ ইত্যাদি কাজে লাগানো যায়। কিন্তু পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের অধীনে আসার পর সবকিছু পালটে যায়। সরাসরি আমলাতন্ত্রের অধীনে আসায় এর আছর লাগে এবং বিমানের মত দানবের নীচে চাপা পড়ে। এতে বাপক তার স্বকীয়তা হারায় এবং কর্মকাণ্ডের গতি হারিয়ে ফেলে।

শেষতক পর্যটন শিল্প সম্পৃক্ত সবার দাবী ও প্রবল ইচ্ছাকে পদদলিত করে আমলাদের কারসাজিতে ২০০৮ সালে একক “পর্যটন আইন” প্রণয়ন না করে ২০১০ সালে করা হয় আলাদা “পর্যটন বোর্ড” আইন। এতে আইনগতভাবে বাপক অনেকটা ফোকলা হয়ে শুধু ব্যবসায়ীক কর্মকাণ্ড এবং প্রশিক্ষণ দেয়ার কাজ নিয়েই সন্তোষ্ট থাকে। অন্যদিকে বাংলাদেশ পর্যটন বোর্ড বা বিটিবি অনেকটা কাগুজে বাঘে পরিণত হয়। কেন না হাজার হাজার কোটি টাকার সম্পদ, শত শত মানুষের জনবল, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পরিচিতি সবই থেকে যায় বাপকের কাছে। তাই এসব ঘাটতি নিয়ে এন টি ও হিসেবে বিটিবি’র পক্ষে এখন পর্যন্ত কোমর সোজা করে পর্যটন উন্নয়ন ও প্রচারের এতসব দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছেনা। তার উপর এসে পড়েছে করোনায় লণ্ডভণ্ড নাজুক শিল্প পর্যটনের সাথে সম্পৃক্ত জনবল ও প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো এবং পর্যটন পুনরুদ্ধার করে একে সচল করার গুরু দায়িত্ব। কিন্ত তা বিটিবি’র পক্ষে যে অনেকটা দুরূহ এবং প্রায় অসম্ভব তা সরকার তথা সকল পক্ষকে মেনে নিতে হবে এবং সবাইকে দায়িত্ব ভাগাভাগি করে অন্তত এই আপোদকালীন সময় মোকাবেলা করতে হবে।

এক্ষেত্রে বাংলাদেশ পর্যটন করপোরেশন বা বাপকের উপর বিশেষ গুরুদায়িত্ব বর্তাচ্ছে। ইতোমধ্যে বাপক তার আবাসিক স্থাপনাগুলো করোনা যুদ্ধাদের ব্যবহারের জন্য ছেড়ে দিয়েছে এবং কিছু কিছু ত্রাণ বিতরণ করেছে। আবার আবাসনের ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ ছাড়ের ঘোষণাও দিয়েছে। এজন্য বাপক অবশ্যই ধন্যবাদ পাবে। তারপরও পর্যটনের এই বিপর্যয় মোকাবেলার জন্য বাপককে তার দেশজুড়ে ত্রিশের অধিক ব্যবসায়ীক স্থাপনা, শত শত অভিজ্ঞ জনবল, দেশ সেরা পর্যটন প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বিশাল সম্পদ ও পরিচিতি ইত্যাদি কাজে লাগিয়ে যা যা করতে হবে তা হলোঃ

১। এন এইস টি টি আই থেকে প্রশিক্ষণ নিয়ে যারা দক্ষ পর্যটন কর্মী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় চাকুরী হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন তাদেরকে প্রয়োজনে বাপকের নিজস্ব তহবীল থেকে হলেও সাধ্যমত আর্থিক সাহায্য এবং অনুপ্রেরণা ও মানসিক সহায়তা দেয়া।

২। নিউ নরমালে পর্যটন শিল্পে যাতে দক্ষ জনবলের ঘাটতি দেখা না দেয় সে লক্ষে সরকারের তরফ থেকে প্রশাসনিক মন্ত্রণায়ের মাধ্যমে তহবীল গঠন করে যেসব দক্ষ ও অভিজ্ঞ পর্যটন কর্মী এই পেশা থেকে ঝরে পড়ছেন তাদেরকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করে আর্থিক ও অন্যান্য সাহায্য সহযোগীতার ব্যবস্থা করা ।

৩। ট্যুর অপারেশন, ট্র্যাভেল এজেন্সি, ম্যানেজিং ও সুপারাভাইজিং, ট্যুর গাইডিং, হাউসকিপিং, ফুড সার্ভিস,ফুড প্রিপারেশন ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিদ্যমান ও দক্ষ পর্যটন কর্মীদের জন্য নতুনভাবে শুরু হতে যাওয়া পর্যটন কর্মকাণ্ড উপযোগী এবং এস ও পি তথা স্বাস্থ্যবিধি ও অন্যান্য পর্যটন আচরণবিধি সম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা ।

৪। নিউ নরমালে যেহেতু দেশের সবগুলো পর্যটক গন্তব্যে পর্যটকদের আগমনের অনুমতি দেয়ার সুযোগ থাকবেনা সেহেতু প্রধান প্রধান গন্তব্যগুলো চিহ্নিত করে সেগুলোর বিধ্বস্ত সাধারণ অবকাঠামো ও পর্যটন অবকাঠামোর ঘাটতি পূরণে ব্যবস্থা গ্রহণ করা।

৫। প্রথম পর্যায়ে এবং প্রাথমিকভাবে পর্যটন কর্মকাণ্ড চালু হতে পারে এমন পর্যটক গন্তব্যগুলো এবং পর্যায়ক্রমে অন্যান্য গন্তব্যগুলোর পর্যটন পণ্য ও সেবা চিহ্নিত করে সেগুলোর মান বৃদ্ধি করা।

৬। পর্যটক গন্তব্যগুলোতে সার্বিক পর্যটন কর্মকাণ্ড সূচারুরূপে পরিচালনা করা, স্থানীয় পর্যটনের উন্নয়ন ও বিকাশ এবং টেকসই পর্যটন নিশ্চিত করাকে সামনে রেখে অনতিবিলম্বে পর্যায়ক্রমিকভাবে রেসপনসিবল বা দায়িত্বশীল পর্যটন শুরু করার লক্ষে স্থানীয় প্রশাসনের সহায়তায় চিহ্নিত সাতটি অংশিদারকে নিয়ে কমিটি গঠন করা।

৭। বাপকের “ট্যুর ডিভিশন”-কে আরো শক্তিশালী করে অভ্যন্তরীণ পর্যটনে নেতৃত্ব দেয়া এবং বেসরকারী খাতকে শৃঙ্খলা বজায় রেখে ও নিয়মনীতি মেনে ট্যুর পরিচালন শুরু করার ব্যাপারে সার্বিক সহায়তাদানে সক্ষম করে প্রস্তুত করা।

৮। পর্যটক এবং পর্যটন সেবা প্রদানকারী পক্ষগুলো যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও অন্যন্য নিয়মাবলী মেনে যথারীতি পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা করা।

অবশ্য এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনে যাই লিখা থাকুক আর যেই এন টি ও হোক না কেন প্রশাসনিক মন্ত্রণালয় তথা সরকার তার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বিবেচনা করেই দায়িত্ব বণ্টন করে থাকে এবং এভাবেই গত অর্থ বছরে বাজেট বরাদ্দও রেখেছে। এবারও তার কোন ব্যতিক্রম হওয়ার কথা নয়। সে অনুযায়ী বাপকের দায়িত্বের মধ্যে রয়েছে দেশের বিদ্যমান ও সম্ভাব্য পর্যটক গন্তব্যগুলো চিহ্নিতকরণ, অবকাঠামো উন্নয়ন, আধুনিকীকরণ, পর্যটন পণ্য উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি কাজগুলো। তাই যোগ্যতা, সক্ষমতা ও ন্যায়পরায়নতার বিচারে বাপকই হচ্ছে এসব কাজ করার অধিকারী। তার সাথে আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ পর্যটন করপোরেশন আগেকার মত তার নিজ মূর্তিতে আবির্ভূত হয়ে সংকটে পড়া দেশের পর্যটন শিল্পকে পুনরুদ্ধারে গৌরবময় ভূমিকা রাখতে সক্ষম হবে।

মো: জামিউল আহমেদ
+ postsBio
  • মো: জামিউল আহমেদ
    করোনার তাণ্ডবে কোন পথে বাংলাদেশের পর্যটন ?
  • মো: জামিউল আহমেদ
    করোনায় বিশ্ব পর্যটন পরিস্থিতি
  • মো: জামিউল আহমেদ
    নতুন বিশ্বে পর্যটন ভাবনা
  • মো: জামিউল আহমেদ
    করোনাকালে জীবনের হিসাব-নিকাশ
ShareTweet
Previous Post

মাদক ও জঙ্গীবাদের রিরুদ্ধে পর্যটন , মোঃ জিয়াউল হক হাওলাদার

Next Post

রহস্যময় আলীর গুহা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
রাজশাহী জেলার দর্শনীয় ২১ স্থানে যেভাবে যাবেন ও থাকবেন

রাজশাহী জেলার দর্শনীয় ২১ স্থানে যেভাবে যাবেন ও থাকবেন

August 21, 2026
সিলেট শহরের দর্শনীয় যতো স্থান

সিলেট শহরের দর্শনীয় যতো স্থান

April 20, 2026
সিলেটের ঐতিহ্যবাহী খাবার

সিলেটের ঐতিহ্যবাহী খাবার

May 31, 2024
চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হলো বিশেষ বাস

চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হলো বিশেষ বাস

May 13, 2024

বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

0
লালবাগ কেল্লায় লাইট এন্ড সাউন্ড শো

লালবাগ কেল্লায় লাইট এন্ড সাউন্ড শো

0
ল্যান্ড অফ দি পিসফুল থান্ডার

ল্যান্ড অফ দি পিসফুল থান্ডার

0
বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

0
সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

October 8, 2026
ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

September 17, 2026
বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

September 2, 2026
বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

August 26, 2026

Recent News

সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

October 8, 2026
ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

September 17, 2026
বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

September 2, 2026
বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

বিমানে নির্দিষ্ট সময়ে খাবার পরিবেশন হয় কেন

August 26, 2026

পর্যটন বিচিত্রা

ভ্রমণ বিষয়ক পত্রিকা ।
বেড়ানোর সকল খোঁজখবর ও পর্যটন সেবার যোগসুত্র পর্যটন বিচিত্রা।
কোথায় যাবেন? কীভাবে যাবেন? কোথায় থাকবেন? কি দেখবেন? কখন দেখবেন? এসবের সহজ সমীকরণ পর্যটন বিচিত্রা।
পড়তে পড়তে গন্তব্যে …

পর্যটন বিচিত্রা
প্রকাশক ও সম্পাদক : মহিউদ্দিন হেলাল

সম্পাদক কর্তৃক সম্পাদকীয় কার্যালয় থেকে প্রকাশিত।

নিবন্ধন সালঃ ২০০৫

আমাদের সাথে সংযুক্ত থাকুন

সর্বশেষ সংযোজন

পর্যটন সংবাদ

সুন্দরবনকে ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ

October 8, 2026
পর্যটন সংবাদ

ঢাকায় বসছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

September 17, 2026
আন্তর্জাতিক

বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশি পর্যটকরা

September 2, 2026

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

বাড়ি -৯৭/১,  ফ্লাট– ২/বি, শুক্রাবাদ,
ধানমন্ডি, ঢাকা-১২০৭

ফোন: +৮৮-০২-২২২২৪২৯৪৪, ০১৯৭০০০৪৪৪৭
ইমেইল: [email protected]

পর্যটন বিচিত্রার অন্যান্য উদ্যোগ

© সর্বস্বত্ত সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি ও ভিডিও অনুমতি ব্যতিরেকে প্রকাশ বা ব্যবহার করা বেআইনি।

No Result
View All Result
  • #2302 (no title)
  • 404 Page Not Found
  • Bangladesh youth Tourism Fest
  • Video
  • ট্রাভেল সপ
  • পড়তে পড়তে গন্তব্যে…
  • পর্যটন ব্লগ