TRENDING
সাজেকের পথে অনিশ্চয়তা, রাঙামাটিতে পর্যটকের ঢল November 16, 2026
১৫ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬ November 13, 2026
বাংলাদেশের পর্যটন সম্ভাবনা: আগামী দিনের পথচলা November 9, 2026
গুলশানের অভিজাত হোটেল ক্রাউন প্লাজা November 14, 2026
বাংলাদেশ–জাপান মেডিকেল ট্যুরিজম সহযোগিতা জোরদারে BMTA ও JIMCA-এর সমঝোতা স্মারক স্বাক্ষর ও বিশেষ সেমিনার অনুষ্ঠিত October 27, 2026
Next
Prev
  • হোম
  • দেশ ভ্রমণ
    • ঢাকা
      • ঢাকা
      • ফরিদপুর
      • গাজীপুর
      • মানিকগঞ্জ
      • নারায়নগঞ্জ
      • মাদারিপুর
      • মুন্সিগঞ্জ
      • কিশোরগঞ্জ
      • নরসিংদী
      • রাজবাড়ি
      • শরিয়তপুর
      • টাঙ্গাইল
      • গোপালগঞ্জ
    • রাজশাহী
      • রাজশাহী
      • পাবনা
      • নাটোর
      • বগুড়া
      • জয়পুরহাট
      • সিরাজগঞ্জ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • নওগাঁ
    • চট্টগ্রাম
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • ব্রাহ্মণবাড়িয়া
      • ফেনী
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • লক্ষ্মীপুর
      • নোয়াখালী
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
    • সিলেট
      • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
      • লালমনিরহাট
      • নীলফামারি
      • পঞ্চগড়
      • গাইবান্ধা
    • খুলনা
      • খুলনা
      • যশোর
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • মাগুরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
    • বরিশাল
      • বরিশাল
      • ভোলা
      • বরগুনা
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালি
    • ময়মনসিংহ
      • ময়মনসিংহ
      • শেরপুর
      • জামালপুর
  • বিদেশ ভ্রমণ
  • পর্যটন সেবা
    • এয়ারলাইনস
      • নেত্রকোনা
    • হোটেল ও রিসোর্ট
    • থিম পার্ক ও পিকনিক স্পট
    • টুরিস্ট ভেসেল
    • এজেন্ট ও অপারেটর
  • পর্যটন সংবাদ
  • পর্যটন ফিচার
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • উৎসব ও মেলা
    • স্থানীয় খাবার
    • সৌখিন কেনাকাটা
    • হোটেল ও রিসোর্ট
  • ভ্রমণ গল্প
  • ভিডিও
  • ছবি ঘর
  • সম্পাদকীয়
  • ক্যাটাগরি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • ক্যাম্পাস
    • প্রেস রিলিজ
    • অ্যাডভেঞ্চার
    • বেড়ানোর অভিজ্ঞতা
    • শিক্ষা ও দক্ষতা
    • পর্যটন চাকুরি
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • স্থানীয় খাবার
    • উৎসব ও মেলা
    • সৌখিন কেনাকাটা
    • নগর বিনোদন
    • দেশে বেড়ানো
    • বিদেশে বেড়ানো
    • কাছে বেড়ানো
    • এয়ারলাইনস
    • হোটেল ও রিসোর্ট
    • টুরিস্ট ভেসেল
    • থিম পার্ক
    • এজেন্ট ও অপারেটর
    • ট্রাভেল টিপস
    • সাক্ষাৎকার
    • মতামত
    • সম্পাদকীয়
Menu
  • হোম
  • দেশ ভ্রমণ
    • ঢাকা
      • ঢাকা
      • ফরিদপুর
      • গাজীপুর
      • মানিকগঞ্জ
      • নারায়নগঞ্জ
      • মাদারিপুর
      • মুন্সিগঞ্জ
      • কিশোরগঞ্জ
      • নরসিংদী
      • রাজবাড়ি
      • শরিয়তপুর
      • টাঙ্গাইল
      • গোপালগঞ্জ
    • রাজশাহী
      • রাজশাহী
      • পাবনা
      • নাটোর
      • বগুড়া
      • জয়পুরহাট
      • সিরাজগঞ্জ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • নওগাঁ
    • চট্টগ্রাম
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • ব্রাহ্মণবাড়িয়া
      • ফেনী
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • লক্ষ্মীপুর
      • নোয়াখালী
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
    • সিলেট
      • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
      • লালমনিরহাট
      • নীলফামারি
      • পঞ্চগড়
      • গাইবান্ধা
    • খুলনা
      • খুলনা
      • যশোর
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • মাগুরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
    • বরিশাল
      • বরিশাল
      • ভোলা
      • বরগুনা
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালি
    • ময়মনসিংহ
      • ময়মনসিংহ
      • শেরপুর
      • জামালপুর
  • বিদেশ ভ্রমণ
  • পর্যটন সেবা
    • এয়ারলাইনস
      • নেত্রকোনা
    • হোটেল ও রিসোর্ট
    • থিম পার্ক ও পিকনিক স্পট
    • টুরিস্ট ভেসেল
    • এজেন্ট ও অপারেটর
  • পর্যটন সংবাদ
  • পর্যটন ফিচার
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • উৎসব ও মেলা
    • স্থানীয় খাবার
    • সৌখিন কেনাকাটা
    • হোটেল ও রিসোর্ট
  • ভ্রমণ গল্প
  • ভিডিও
  • ছবি ঘর
  • সম্পাদকীয়
  • ক্যাটাগরি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • ক্যাম্পাস
    • প্রেস রিলিজ
    • অ্যাডভেঞ্চার
    • বেড়ানোর অভিজ্ঞতা
    • শিক্ষা ও দক্ষতা
    • পর্যটন চাকুরি
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • স্থানীয় খাবার
    • উৎসব ও মেলা
    • সৌখিন কেনাকাটা
    • নগর বিনোদন
    • দেশে বেড়ানো
    • বিদেশে বেড়ানো
    • কাছে বেড়ানো
    • এয়ারলাইনস
    • হোটেল ও রিসোর্ট
    • টুরিস্ট ভেসেল
    • থিম পার্ক
    • এজেন্ট ও অপারেটর
    • ট্রাভেল টিপস
    • সাক্ষাৎকার
    • মতামত
    • সম্পাদকীয়

পান্থুমাই ঝরনার টানে

খালের অগভীর পানি একদম স্ফটিক স্বচ্ছ। টলটলে এই পানির উৎস উজানে পান্থুমাই ঝরনা। তলদেশের বালু, খনিজ পাথরে সূর্যালোক প্রতিফলিত হয়ে চিকচিক করছে। খালের একপাশ ধরে অনতি দূরে চলে গেছে মেঘালয় পাহাড়শ্রেণি। যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে! অন্য পাশের ভূমিরূপ টিলাময়।

0
পান্থুমাই ঝরনার টানে

পান্থুমাই ঝরনার টানে। ছবি সংগ্রহীত

0
SHARES
65
VIEWS
Share on FacebookShare on Twitter

লেখকঃ শিমুল খালেদ  (ব্যাংক কর্মকর্তা)

সিলেট শহর ছেড়ে আমাদের বাহন মালনীছড়া চা বাগানে প্রবেশ করার সময় চোখে পড়ে আকাশে মেঘের ঘনঘটা। ধূসর মেঘের দঙ্গল ক্রমশ দখল নিচ্ছে ঈশান কোণের। অনুভূতিতে তখন মিশ্র অনুভবের সংঘাত! ঝরনার প্রবল প্রবাহ দেখার জন্য তো বৃষ্টিময় দিনই চেয়েছিলাম। আবার ঝড় তুফান হলে না জানি কী হয়! যাচ্ছি পান্থুমাই ঝরনার মাধুর্যের টানে। সকালবেলা টিলাগড়ে বাসা হতে বের হতে না হতেই ভ্রমণ আয়োজক রাফির ফোন। আম্বরখানায় পৌঁছে দলের সাথে মিলিত হওয়ার পরই যাত্রা শুরু হয়। চা বাগানের মসৃণ সবুজ রাজ্যপাট ছেড়ে আমরা তখন সালুটিকরে। সিলেটের উত্তর সীমান্ত লাগোয়া পাহাড়ি নদীর উত্তোলিত পাথরগুলোর বড় অংশ এখানে পৌঁছায়।

আমাদের বাহন মোড় নিয়ে এবার ছোট রাস্তায় প্রবেশ করে। সেই পথে যেতে যেতে এক সময় বৃষ্টি নামে। তবে ততটা বেগ নেই বৃষ্টিতে। ঈশান কোণের মেঘও ক্রমে সরে গিয়ে আকাশ অনেকটা পরিষ্কার। চলন্ত বাহনের জানালার কাচ সরিয়ে পথের দুইপাশটা দেখতে থাকি। প্রায় এক দশক পর এইপথে দ্বিতীয় বার আসা। সে বার পথের দুই ধারে প্রচুর ঘাসবন আর নলখাগড়ার ঝোপ দেখেছিলাম। এবার অবশ্য বর্ষাকাল হওয়াতে তার বড় অংশই পানির নিচে থাকায় দৃষ্টিগোচর হয়নি। আমাদের আপাত গন্তব্য গোয়াইনঘাটের হাদারপার বাজার। গন্তব্যস্থলে পৌঁছার সময় ঘড়ির কাঁটা দুপুরের ঘণ্টায় কড়া নাড়ছে। হাদারপার বাজারের পাশ দিয়ে বয়ে গেছে পিয়াইন নদী। নদীর পাশ ঘেঁষে দাঁড়ানো এক রেস্তোরাঁয় নাস্তার পর্ব সেরে সদলবলে হাজির হয়ে যাই খেয়াঘাটে। এবার আমরা যাত্রী হবো নৌপথে। নদীর ঘাটে নানা রংয়ের নৌকা ভেড়ানো। কিছুক্ষণ পর পর যাত্রী নিয়ে মাঝিরা ছুটছেন বিভিন্ন গন্তব্যে।

দলের সবাই ঠিকঠাক নড়েচড়ে বসার পর মাঝি নোঙর তুললেন। স্রোতসিনী নদী পিয়াইন। দূরে সীমান্ত পেরিয়ে মেঘালয়ের পাহাড় কোলে তার জন্ম। পাহাড়ের সন্তান হলেও চলতে চলতে যেন আরও আপন করে নিয়েছে এই ভাটির দেশ। তাই তো তার বুকজুড়ে এতো কর্মযজ্ঞ! রোদে পোড়া তামাটে চেহারা নিয়ে তার বুকে শ্রমজীবীদের অল্পে তুষ্ট হওয়ার হাসি দেখে সেও নিশ্চয় অস্ফুটে হাসে। নদীতে বেশ স্রোত তখন। উজান থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলে বর্ষাকালে পিয়াইন থাকে এমন খরস্রোতা। যেতে যেতে চোখে পড়ে নদীজুড়ে নানা ব্যস্ততা। যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ছুটেছে নদীর মূল স্রোত ধরে। নদীর পাড় ধরে মাছ ধরছে কিছু জেলে নৌকা। একটা দুইটা পাথরবাহী নৌকাও আমাদের পাশ কেটে চলে যাচ্ছে। এই নৌকার নাম ‘বারকি নাও’। সিলেটের খরস্রোতা পাহাড়ি নদীগুলোতে ঐতিহ্যবাহী এই বারকি নাওয়ের একচ্ছত্র দাপট। বিশেষত বালু পাথর উত্তোলন আর পরিবহণের কাজে লাগে বারকি। লম্বাটে চিকন গঠন হওয়াতে সহজেই প্রবল স্রোতেও চলতে পারে।

সম্প্রতি সিলেটের একজন খ্যাতনামা সাংবাদিকের অনুসন্ধানে জানা গেছে, বারকি নামটি এসেছে একজন ব্রিটিশ নাগরিকের নাম থেকে। মি. জন বারকি নামক জনৈক ব্রিটিশ নাগরিকের নকশায় তৈরি হয়েছিল বিশেষায়িত এই নৌকা। উদ্ভাবনের সময়টা ছিল ১৭৫৭ থেকে ১৯০০ সালের মধ্যবর্তী কোনো এক সময়। চলতে চলতে পিয়াইন এবার বাঁয়ে মোড় নিয়েছে। তবে আমাদের গন্তব্য অন্য পথে হওয়াতে এবার পিয়াইনের সাথে বিচ্ছেদ ঘটাতে হলো। নৌকার গতিপথ বাঁক নিয়েছে এবার ছোট একটা খাল ধরে। মাঝির কাছ থেকে জানলাম, এটা পিয়াইনের একটা শাখা নদী। স্থানীয়ভাবে পিয়াইন খাল নামে পরিচিত। খালটি ততটা গভীর নয়। আর তাই নৌকা চলছিল ধীরে, দেখেশুনে। তারপরও হঠাৎ হঠাৎ নৌকার তলা নদীর ডুবো তলে আটকে যাচ্ছে। এ ব্যাপারে দলের চঞ্চল দুই সদস্য কৃষ্ণ আর নাইম ছিল বেশ তৎপর। পানিতে ঝাঁপিয়ে পড়ে ঠেলে নৌকার চলাচল স্বাভাবিক রাখছে।

খালের অগভীর পানি একদম স্ফটিক স্বচ্ছ। টলটলে এই পানির উৎস উজানে পান্থুমাই ঝরনা। তলদেশের বালু, খনিজ পাথরে সূর্যালোক প্রতিফলিত হয়ে চিকচিক করছে। খালের একপাশ ধরে অনতি দূরে চলে গেছে মেঘালয় পাহাড়শ্রেণি। যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে! অন্য পাশের ভূমিরূপ টিলাময়। সুপারি, আনারস, লেবু ইত্যাদি ফল-ফসলের প্রাচুর্য চোখে পড়ে। পাড়ের সবুজ মসৃণ ঘেসো জমিতে চরতে ভেড়ার পাল। বাঁশের ঝুড়িতে করে এক শ্রমজীবীকে কিছু একটা ধোতে দেখে জিজ্ঞেস করে জানলাম, ওটাতে কয়লার টুকরো। স্রোতের তলদেশ থেকে উত্তোলিত এসব কয়লা ভেসে এসেছে ঝরনার পানিতে। দূর থেকেই ঝরনার পতনের শব্দ কানে আসছিল। তারপর বাঁক পেরোতেই দূর হতে চোখে ধরা দেয় পান্থুমাইয়ের মোহনীয় রূপ। মাঝি খালের একপাশে নৌকা নোঙর করলেন। সুনসান পড়ন্ত দুপুর। মুগ্ধ করা সবুজের দৃশ্যপটে চারপাশজুড়ে অবাক নীরবতা। সেই নীরবতা ভেঙে দূর হতে কর্ণকুহরে মোলায়েম পরশে ঝংকার তুলেছে ঝরনার ঝরঝর শব্দমালা।

মেঘালয় পাহাড়জুড়ে ঘন কালচে সবুজ অরণ্য। অরণ্যের ঠাস বুনোটের ভেতর দিয়ে শৈলশেণির বুক বেয়ে নেমে এসেছে পান্থুমাই ঝরনার ধবধবে সাদা প্রবাহ। রাত আর সকালে বৃষ্টি হওয়াতে প্রবল গর্জনে পান্থুমাই ফুঁসছে যেন। পান্থুমাই নামের ছবির মতো সুন্দর এক সীমান্ত গ্রাম, মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে যার অবস্থান। পর্যটকদের কারো কারো চোখে যেটি দেশের সুন্দরতম গ্রামগুলোর একটি। আর সেই গ্রামের নামেই পান্থুমাই ঝরনার নামকরণ। সীমান্তের ওপাশে যার নাম বড়হিল ফলস। মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায় পড়েছে ঝরনাটির উৎপত্তিস্থল।

কাপড় বদল করে এবার নেমে পড়ি পাহাড়ি নদীর স্রোতে। শরীরে পানির ছোঁয়া লাগতেই হিম শীতল স্পর্শে পুলকিত হলাম। শৈলশেণি, নুড়িপাথর আর অরণ্যের গহীন তল ছুঁয়ে আসা জলধারা তো এমন শীতল হবেই! পাহাড়ি নদীর ভরা স্রোত যেন কৈশোরে ফিরিয়ে নিয়ে গেল। দল বেধে সাঁতার কাটলাম। ডুব দিই পানির একদম তলদেশে। শ্বাস আটকে প্রাণ ভরে দেখি নদীর তলদেশের প্রাণবৈচিত্র্য। কাদা আর সাদা বালুর ওপর জন্মেছে শ্যাওলা আর জলজ উদ্ভিদ। ছোট ছোট মাছেরা সাঁতরে লুকোচ্ছে পানিতলের সেই বনে। আমাদের সাথে পাল্লা দিয়ে সাঁতরাচ্ছে রাজহাঁসের দল। কণ্ঠে তাদের বিচিত্র শব্দ। নদীর পাড়ে লতাগুল্ম অর্কিডের আটোসাটো বুনোটে বাধা পড়া বয়সি বৃক্ষ। সহচর হয়ে পাশে আদিকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মেঘালয় পাহাড়।

মনে পড়ে যায় জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার কয়েকটি পংক্তি- ‘পৃথিবী আরও প্রবীণ হয়ে যায় মিরুজিন নদীটির তীরে/ পৃথিবীর রাঁজহাস নয়, নিবিড় নক্ষত্র থেকে যেন সমাগত সন্ধ্যার নদীর জলে এক ঝাক রাজহাঁস অই।’

নিজেকে জিজ্ঞেস করি, জীবনানন্দ ও কি দাঁড়িয়েছিলেন প্রাচীন পৃথিবীর যোগসূত্রের এমন কোনো দৃশ্যপটে? নৌকার ভেতর থেকে হাকডাকে খেয়াল হয় এতোক্ষণে পেট চোঁ চোঁ করছে। ফেরার পথে দিনের আলো আস্তে আস্তে ফিকে হয়ে এলো। বিকেলের নীরবতা ভেঙে ইঞ্জিনচালিত নৌকার ঢেউ চাঞ্চল্য তুলেছে স্রোতে। সেই শব্দে হতচকিত হয়ে ঘাসবন থেকে উড়ে পালায় এক ঝাঁক মুনিয়া। মেঘালয় পাহাড় ঝাপসা কালচে চেহারায় ক্রমশ হারাচ্ছে দূরে। আর আমরাও যেন জীবনানন্দের মিরুজিন নদী ধরে ছুটে চলি ঘরে ফেরার অভিপ্রায়ে। পেছনে পড়ে রয় পান্থুমাইয়ের মাতাল করা ঝরঝর সুর মূর্ছনা।

 

শিমুল খালেদ
+ postsBio
    Tags: BangladeshPanthumai WaterfallSylhetঅ্যাডভেঞ্চারগোয়াইনঘাট ভ্রমণদর্শনীয় স্থানপর্যটনপান্থুমাইবড়হিল ঝর্ণাবর্ষাকালীন ভ্রমণসিলেট
    ShareTweet
    Previous Post

    পুরান ঢাকার দৃষ্টিনন্দন তারা মসজিদ

    Next Post

    সীমান্ত ধরে দ্বিচক্রযানে ২৪০ কি.মি!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    • Trending
    • Comments
    • Latest
    গুলশানের অভিজাত হোটেল ক্রাউন প্লাজা

    গুলশানের অভিজাত হোটেল ক্রাউন প্লাজা

    November 14, 2026
    রাজশাহী জেলার দর্শনীয় ২১ স্থানে যেভাবে যাবেন ও থাকবেন

    রাজশাহী জেলার দর্শনীয় ২১ স্থানে যেভাবে যাবেন ও থাকবেন

    August 21, 2026
    সিলেট শহরের দর্শনীয় যতো স্থান

    সিলেট শহরের দর্শনীয় যতো স্থান

    April 20, 2026
    সিলেটের ঐতিহ্যবাহী খাবার

    সিলেটের ঐতিহ্যবাহী খাবার

    May 31, 2024

    বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

    0
    লালবাগ কেল্লায় লাইট এন্ড সাউন্ড শো

    লালবাগ কেল্লায় লাইট এন্ড সাউন্ড শো

    0
    ল্যান্ড অফ দি পিসফুল থান্ডার

    ল্যান্ড অফ দি পিসফুল থান্ডার

    0
    বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

    বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

    0
    সাজেকের পথে অনিশ্চয়তা, রাঙামাটিতে পর্যটকের ঢল

    সাজেকের পথে অনিশ্চয়তা, রাঙামাটিতে পর্যটকের ঢল

    November 16, 2026
    ১৫ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬

    ১৫ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬

    November 13, 2026
    বাংলাদেশের পর্যটন সম্ভাবনা: আগামী দিনের পথচলা

    বাংলাদেশের পর্যটন সম্ভাবনা: আগামী দিনের পথচলা

    November 9, 2026
    গুলশানের অভিজাত হোটেল ক্রাউন প্লাজা

    গুলশানের অভিজাত হোটেল ক্রাউন প্লাজা

    November 14, 2026

    Recent News

    সাজেকের পথে অনিশ্চয়তা, রাঙামাটিতে পর্যটকের ঢল

    সাজেকের পথে অনিশ্চয়তা, রাঙামাটিতে পর্যটকের ঢল

    November 16, 2026
    ১৫ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬

    ১৫ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬

    November 13, 2026
    বাংলাদেশের পর্যটন সম্ভাবনা: আগামী দিনের পথচলা

    বাংলাদেশের পর্যটন সম্ভাবনা: আগামী দিনের পথচলা

    November 9, 2026
    গুলশানের অভিজাত হোটেল ক্রাউন প্লাজা

    গুলশানের অভিজাত হোটেল ক্রাউন প্লাজা

    November 14, 2026

    পর্যটন বিচিত্রা

    ভ্রমণ বিষয়ক পত্রিকা ।
    বেড়ানোর সকল খোঁজখবর ও পর্যটন সেবার যোগসুত্র পর্যটন বিচিত্রা।
    কোথায় যাবেন? কীভাবে যাবেন? কোথায় থাকবেন? কি দেখবেন? কখন দেখবেন? এসবের সহজ সমীকরণ পর্যটন বিচিত্রা।
    পড়তে পড়তে গন্তব্যে …

    পর্যটন বিচিত্রা
    প্রকাশক ও সম্পাদক : মহিউদ্দিন হেলাল

    সম্পাদক কর্তৃক সম্পাদকীয় কার্যালয় থেকে প্রকাশিত।

    নিবন্ধন সালঃ ২০০৫

    আমাদের সাথে সংযুক্ত থাকুন

    সর্বশেষ সংযোজন

    দর্শনীয় স্থান

    সাজেকের পথে অনিশ্চয়তা, রাঙামাটিতে পর্যটকের ঢল

    November 16, 2026
    Uncategorized

    ১৫ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬

    November 13, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশের পর্যটন সম্ভাবনা: আগামী দিনের পথচলা

    November 9, 2026

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

    বাড়ি -৯৭/১,  ফ্লাট– ২/বি, শুক্রাবাদ,
    ধানমন্ডি, ঢাকা-১২০৭

    ফোন: +৮৮-০২-২২২২৪২৯৪৪, ০১৯৭০০০৪৪৪৭
    ইমেইল: [email protected]

    পর্যটন বিচিত্রার অন্যান্য উদ্যোগ

    © সর্বস্বত্ত সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি ও ভিডিও অনুমতি ব্যতিরেকে প্রকাশ বা ব্যবহার করা বেআইনি।

    No Result
    View All Result
    • #2302 (no title)
    • 404 Page Not Found
    • Bangladesh youth Tourism Fest
    • Video
    • ট্রাভেল সপ
    • পড়তে পড়তে গন্তব্যে…
    • পর্যটন ব্লগ