■ পর্যটন বিচিত্রা ডেস্ক
ঢাকা-বরিশাল-ঢাকা (২ দিন – ১ রাত)
ব্যস্ত শহুরে জীবনের ভিড়ে হঠাৎ যদি শোনা যায় শতবর্ষী প্যাডেল স্টিমারের হুইসেল– কেমন লাগবে? নদীমাতৃক বাংলাদেশের বুক চিরে ধীর লয়ে এগিয়ে চলা এক ঐতিহ্যবাহী জলযান, যার কাঠের ডেকে পা রাখলেই যেন সময় পিছিয়ে যায় শত বছর। সেই নস্টালজিয়ার আবেশ নিয়েই আবারও পর্যটন সেবায় ফিরেছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ।
বেসরকারি পর্যটন সংস্থা রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর সহযোগিতায় এই শতবর্ষী স্টিমার এখন নতুন রূপে সাজানো। তবে রূপ বদলালেও আত্মা একই ঐতিহ্য, ইতিহাস আর নদীভিত্তিক জীবনের গল্পে ভরা এক জীবন্ত ভ্রমণ।
পিএস মাহসুদে ‘রিভার এক্সপিডিশন (ঢাকা- বরিশাল-ঢাকা)’- নামে নতুন প্যাকেজ ট্যুর চালু হয়েছে। এই প্যাকেজ ট্যুরে ভোরের আলো ফোটার কিছু পর, সকাল ৮টায় ঢাকা ছেড়ে স্টিমারটি ধীরে ধীরে এগিয়ে যাবে বুড়িগঙ্গার বুক বেয়ে। তারপর মেঘনার বিস্তৃত জলরাশি, কিত্তনখোলার শান্ত স্রোত- সব মিলিয়ে এক নদী থেকে আরেক নদীতে প্রবেশ যেন দৃশ্যপটের পালাবদল। ডেকে দাঁড়িয়ে দেখা যাবে নদীর তীরের জনপদ, জেলে নৌকা, ভাসমান বাজার, সবুজ চর আর দূরের গাছগাছালি। ভ্রমণটি শুধু গন্তব্যে পৌঁছানো নয়- পথের প্রতিটি মুহূর্তই এখানে অভিজ্ঞতা। সন্ধ্যা নাগাদ বরিশালে পৌঁছে শুরু হবে শহরভ্রমণ। ঐতিহ্যবাহী গুটিয়া মসজিদ, অক্সফোর্ড মিশন গির্জা এবং বরিশালের পরিচিত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পর আবার স্টিমারের উষ্ণ আলোকিত ডেকে ফিরে মিলবে এক অন্যরকম অনুভূতি। রাতের আকাশের নিচে বারবিকিউ ডিনার, নদীর বাতাস আর স্টিমারের মৃদু কম্পন; সব মিলিয়ে সময় যেন থমকে দাঁড়ায়।
দ্বিতীয় দিন সকালে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা। প্রায় সন্ধ্যা ৭টায় সদরঘাটে ভিড়তেই শেষ হবে ২ দিন ১ রাতের এই অভিযাত্রা- কিন্তু স্মৃতির ভাঁজে রয়ে যাবে নদীর গন্ধ আর স্টিমারের হুইসেলের ধ্বনি।
ভ্রমণ তারিখ ও সময়
প্রাথমিক পর্যায় ঢাকা-বরিশাল-ঢাকা রিভার এক্সপিডিশনে চাহিদা অনুযায়ী যে কোনো দিন পরিচালিত হতে পারে।
ভ্রমণ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে
২ দিন ১ রাত ব্যাপী প্যাডেল স্টিমারে নৌভ্রমণ, ২য় দিনব্যাপী গাইডেড ট্যুরের আওতায় বরিশাল সিটি ট্যুর। শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার-পিএস মাহসুদের এসি ও নন এসি কেবিনে ১ রাত থাকার সুব্যবস্থা প্যাডেল স্টিমারের বাটলারের হাতের সুস্বাদু খাবারে- সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের বারবিকিউসহ সকল খাবার অন্তর্ভুক্ত থাকবে। রিভার এক্সপিডিশন প্যাকেজ মূল্য (২ দিন-১ রাত ) ২ দিন ১ রাতের প্যাকেজে অন্তর্ভুক্ত সকল সেবাসহ দুইজনের এসি কেবিনে প্রতিজন ২২,০০০ টাকা। দুইজনের নন-এসি কেবিনে প্রতিজন ১৮,০০০ টাকা । শোভন শ্রেণী বেড (৩/৪/৫ জনের কেবিন – নন এসি) প্রতিজন ১২,০০০ টাকা। কেবিন সংখ্যা সীমিত থাকায় অগ্রিম বুকিং প্রযোজ্য।
পিএস মহসুদে রয়েছে
১২টি এসি কেবিন, ১০টি নন-এসি কেবিন, ২টি নন- এসি ব্যাঙ্ক কেবিন, ২টি এসি কমন কেবিন, হেরিটেজ লাউজ্ঞ, ফ্রন্ট ভিউ হেরিটেজ লাউ, প্যাডেল স্টিমার হেরিটেজ মিউজিয়াম, হেরিটেজ কিডস জোন, উডেন ফ্লোর হেরিটেজ ডেক, হেরিটেজ জুস বার, পেন্ট্রি ও বাফেট স্টেশন । রয়েছে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট, লাইফ বয়াসহ নিরাপত্তা সামগ্রী। পর্যটকসেবা নিশ্চিত করতে রয়েছে দক্ষ বাটলার, সেবাকর্মী ও দক্ষ নাবিক। নস্টালজিয়ার অনুভবে- ঐতিহ্যের স্পর্শে নৌ ভ্রমণ! সবাই আমন্ত্রিত।
বুকিংয়ের জন্য যোগাযোগ করুন
রিভার এন্ড গ্রিন ট্যুরস: Call: 01819224593, 01730450099, 01711698088
Email: [email protected]
মেনে চলুন
• নদীতে ময়লা বা প্লাস্টিক না ফেলা।
• শব্দদূষণ এড়িয়ে শান্ত পরিবেশ বজায় রাখা।
• স্টিমারের পুরোনো যন্ত্রাংশ বা কাঠামো স্পর্শ বা ক্ষতি না করা।
• দেয়াল বা কাঠে কিছু না লেখা বা আঁকা।
• ক্রুদের নির্দেশনা ও নিরাপত্তা নিয়ম মেনে চলা।
• রেলিংয়ের বাইরে ঝুঁকে ছবি না তোলা প্রকৃতি, পাখি ও নদীর জীববৈচিত্র্যকে বিরক্ত না করা।
• লাইফ জ্যাকেট বা নিরাপত্তা নির্দেশনা মেনে চলা।
• শিশুদের নজরে রাখা।
• অন্য যাত্রীদের আরাম ও ব্যক্তিগত পরিসরকে সম্মান করা।
• প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং স্মৃতি ধরে রাখতে ছবি তোলা, কিন্তু পরিবেশের ক্ষতি না করা।











