■ পর্যটন বিচিত্রা প্রতিবেদক
ঢাকার ব্যস্ত নগরজীবনে খোলা আকাশের নিচে খাবার উপভোগ করার জন্য রুফটপ রেস্টুরেন্ট এখন অন্যতম জনপ্রিয় গন্তব্য। শহরের স্কাইলাইন, সবুজ পরিবেশ, লাইভ মিউজিক এবং বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে এসব রেস্টুরেন্ট ডাইনিং অভিজ্ঞতাকে অন্য মাত্রা দিয়েছে। জনপ্রিয়তা, পরিবেশ, খাবারের মান ও গ্রাহক রিভিউ বিবেচনায় বাছাই করা হলো ঢাকার জনপ্রিয় ৩টি রুফটপ রেস্টুরেন্ট।
দ্য গ্রিন লাউঞ্জ
ঢাকার ব্যস্ত নগরজীবনের মাঝেও প্রকৃতির ছোঁয়ায় বিলাসবহুল এক অনন্য ডাইনিং অভিজ্ঞতার নাম দ্য গ্রিন লাউঞ্জ। রূপায়ণ ট্রেড সেন্টারের ১৮ তলায় অবস্থিত এই রুফটপ রেস্টুরেন্টটি শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত, সবুজ ও নান্দনিক পরিবেশে অতিথিদের স্বাগত জানায়। আকাশছোঁয়া উচ্চতা, মনোমুগ্ধকর আলোকসজ্জা এবং প্রকৃতি-অনুপ্রাণিত অভ্যন্তরীণ নকশা মিলিয়ে এটি বিশেষ মুহূর্ত উদযাপন, পারিবারিক আয়োজন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য একটি আদর্শ গন্তব্য।
রেস্টুরেন্টে প্রবেশের মুহূর্ত থেকেই শুরু হয় এক ভিন্ন অভিজ্ঞতা। সবুজ গাছপালা, ঝুলন্ত লতাপাতা এবং নরম আলোর সমন্বয়ে তৈরি ট্রপিক্যাল প্রবেশপথ অতিথিদের জন্য এক প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি করে। প্রকৃতির আবহে সাজানো এই ওয়েলকাম জোন যেন শহরের মাঝেই এক সবুজ স্বর্গে প্রবেশের অনুভূতি দেয়।
দ্য গ্রিন লাউঞ্জের ডাইনিং স্পেসগুলো অত্যন্ত যত্নসহকারে পরিকল্পিত। রোমান্টিক ডেট, পারিবারিক ভোজ, করপোরেট মিটিং কিংবা বড় সামাজিক আয়োজন সব ধরনের অতিথির জন্য রয়েছে ভিন্ন ভিন্ন পরিবেশ ও বসার ব্যবস্থা । প্রায় ৫০০ অতিথি ধারণক্ষমতার এই রেস্টুরেন্টে প্রতিটি ডাইনিং জোনের নিজস্ব বৈশিষ্ট্য ও আবহ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইনডোর ডাইনিং এরিয়া, কনফারেন্স রুম, টেলিস্কোপ জোন, পার্ক হারবার, চিলি টেল, লাইন লাইট, গজারী ভ্যালি, ওয়াটার লাউঞ্জ এবং স্কাই ডেক । এছাড়া ব্যক্তিগত ডাইনিংয়ের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, যা পারিবারিক অনুষ্ঠান কিংবা করপোরেট গেট-টুগেদারের জন্য উপযোগী। প্রকৃতি ও বিলাসিতার অনন্য সমন্বয়ই দ্য গ্রিন লাউঞ্জের সবচেয়ে বড় আকর্ষণ। কাঠের নান্দনিক ইন্টেরিয়র, উষ্ণ ও আমন্ত্রণমূলক পরিবেশ, সবুজে আচ্ছাদিত দেয়াল এবং খোলা আকাশের নিচে টেরেসে বসার ব্যবস্থা অতিথিদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা নিশ্চিত করে। রূপায়ণ ট্রেড সেন্টারের ১৮ তলা থেকে দেখা যায় ঢাকার বিস্তৃত স্কাইলাইন, যা সন্ধ্যার পর আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। শহরের ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য নিজেকে দূরে সরিয়ে প্রকৃতি, আরাম এবং সুস্বাদু খাবারের সমন্বয়ে একটি স্মরণীয় সময় কাটাতে চাইলে দ্য গ্রিন লাউঞ্জ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।
যোগাযোগ:
রূপায়ণ ট্রেড সেন্টার, ১৮তলা, বাংলামোটর, ঢাকা। ফোন: +৮৮০ ২-41030213, +8801792605৭৩৮, +৮৮০২৫৫০৩৬৪০৮
ট্রাইব রুফটপ লাউঞ্জ অ্যান্ড বার
হোটেলের ছাদে সুইমিং পুলের পাশেই অবস্থিত ট্রাইব রুফটপ লাউঞ্জ অ্যান্ড বার বিলাসিতা ও প্রশান্তির এক অনন্য সমন্বয়। শহরের মনোমুগ্ধকর স্কাইলাইনের প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে করতে নিরিবিলি সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। আধুনিক আতিথেয়তা, নান্দনিক পরিবেশ এবং চমৎকার খাবারের সমন্বয়ে ট্রাইব অতিথিদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করে। বার ও রেস্টুরেন্ট দুই সুবিধাই একসঙ্গে পাওয়া যায় এখানে । মৌসুমি তাজা উপকরণ এবং অভিনব স্বাদের সমন্বয়ে তৈরি বিভিন্ন ধরনের অ্যাপেটাইজার, সালাদ ও মুখরোচক খাবার পরিবেশন করা হয়। মেনুতে রয়েছে সদ্য গ্রিল করা সি-ফুড, রসালো কাবাব, জুসি স্টেক, কোমল চিকেন ডিশ এবং সুস্বাদু নিরামিষ খাবারের সমাহার। এছাড়া বিভিন্ন গুরমে টপিং দিয়ে তৈরি হ্যান্ডক্রাফটেড পিজ্জাগুলোও অতিথিদের কাছে বেশ জনপ্রিয়। প্রতিটি খাবারেই স্বাদ ও গুণগত মানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ট্রাইবের অভ্যন্তরীণ সজ্জা আধুনিক ডিজাইনে নির্মিত, যা একদিকে যেমন পরিশীলিত, অন্যদিকে তেমনি আরামদায়ক। আরামদায়ক বসার ব্যবস্থা, মনোরম আলোকসজ্জা এবং খোলামেলা পরিবেশ এটিকে রোমান্টিক সন্ধ্যা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা ব্যক্তিগত আয়োজনের জন্য আদর্শ করে তুলেছে। প্রায় ১০০ জন অতিথি ধারণক্ষমতার এই রুফটপ ভেন্যুটি বিশেষ অনুষ্ঠান ও করপোরেট গেট-টুগেদারের জন্যও উপযোগী।
যোগাযোগ:
বনানী : প্লাটিনাম গ্র্যান্ড হোটেলের রুফটপ, বনানী, ঢাকা হাউস-৫২, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ । ফোন: +88022222270913, +8801922110993, হোয়াটসঅ্যাপ: +880192211099৩
উত্তরা: হাউস-৪২, রোড-২০/সি, সেক্টর-৪, উত্তরা, ঢাকা-১২৩০, বাংলাদেশ । ফোন: +88 02 48৯৬৩৩৩২, +৮৮০১৯৬৬৬১৫৫৯২, হোয়াটসঅ্যাপ: +৮৮০১৯৬৬৬১৫৫৯২
বার্ডস আই রুফটপ রেস্টুরেন্ট
ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত বার্ডস আই রুফটপ রেস্টুরেন্ট রাজধানীর অন্যতম আকর্ষণীয় রুফটপ ডাইনিং গন্তব্য। বাইতুল ভিউ টাওয়ারের শীর্ষতলায় অবস্থিত এই রেস্টুরেন্টটি অতিথিদের জন্য ঢাকার ৩৬০ ডিগ্রি প্যানোরামিক দৃশ্য উপভোগের সুযোগ করে দেয়। এখান থেকে এক নজরে দেখা যায় রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যার মধ্যে রয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। দিনের আলো কিংবা রাতের ঝলমলে নগর দৃশ্য দুই সময়েই এই স্থানটি দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। খাবারের বৈচিত্র্যের দিক থেকেও বার্ডস আই বেশ সমৃদ্ধ। এটি একটি মাল্টি-কুইজিন রেস্টুরেন্ট, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক নানা ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। স্বাদ, গুণগত মান এবং পরিবেশনের উৎকর্ষ বজায় রেখে অতিথিদের জন্য সর্বোচ্চ বৈচিত্র্যময় মেনু উপস্থাপনের চেষ্টা করে প্রতিষ্ঠানটি। ফলে পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে আড্ডা, বিশেষ আয়োজন বা করপোরেট মিলনমেলার জন্য এটি একটি আদর্শ স্থান হিসেবে পরিচিত।
নান্দনিক পরিবেশ, মনোমুগ্ধকর শহরদৃশ্য এবং সুস্বাদু খাবারের সমন্বয়ে বার্ডস আই রুফটপ রেস্টুরেন্ট শুধু একটি খাবারের স্থান নয়, বরং একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতার নাম। ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই রেস্টুরেন্ট ও কনভেনশন হলটি নগরজীবনের ব্যস্ততার মাঝেও অতিথিদের জন্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে আসছে।
যোগাযোগ:
বাইতুল ভিউ টাওয়ার, ৫৬/১, পুরানা পল্টন, ঢাকা- ১০০০। ফোন: ০২-৯৫১৩৬০৭, ০১৭৬৬-৩৮৭০৭১, ০১৭৬৬-৩৮৭০৭৮












