শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা। মঙ্গলবার প্রথমে বিএনপি দলীয়, পরে জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র এবং সবশেষে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর মধ্যে বেলা পৌনে ১১টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বিএনপি দলীয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হলো।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্রভাবে নির্বাচিত নবনির্বাচিত এমপিরা মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথবাক্য পাঠ করেন। সবশেষে শপথ নেন এনসিপি থেকে নির্বাচিত ৬ সংসদ সদস্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা দেখতে ক্লিক করুন।












