পর্যটন বিচিত্রা ডেস্ক
বরিশালের কৃতী সন্তান, সাংবাদিক, পর্যটন বিশারদ, ‘দ্য ট্রাভেল ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের সাবেক কর্মকর্তা সাহাবুদ্দিন আহমদ (৮৯) শুক্রবার দুপরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনায় আজ রোড ১৮, সেক্টর-৩, উত্তরা মডেল টাউনের মসজিদ আল-মাগফিরাহ বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার তিন মেয়ে ও স্ত্রী রয়েছে।
তিনি মুজিবনগর সরকারের গার্ড অব অনারের নেতৃত্ব প্রদানকারী মাহবুব উদ্দিন আহমদ, বীরবিক্রম এবং অবসরপ্রাপ্ত সচিব ড. হারুনুর রশীদের বড় ভাই।












