TRENDING
নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী October 14, 2026
টাঙ্গাইলের নকশি বুটি শাড়ি কি হারিয়ে যাবে? October 14, 2026
সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী October 12, 2026
পর্যটন তুমি কার: বাংলাদেশের পর্যটন শিল্পের নিয়ন্ত্রণ, উন্নয়ন ও জবাবদিহির দায়িত্ব কার? October 12, 2026
টেকসই উন্নয়ন ও দেশের ব্র্যান্ডিংয়ে পর্যটন শিল্পের ভূমিকা October 13, 2026
Next
Prev
  • হোম
  • দেশ ভ্রমণ
    • ঢাকা
      • ঢাকা
      • ফরিদপুর
      • গাজীপুর
      • মানিকগঞ্জ
      • নারায়নগঞ্জ
      • মাদারিপুর
      • মুন্সিগঞ্জ
      • কিশোরগঞ্জ
      • নরসিংদী
      • রাজবাড়ি
      • শরিয়তপুর
      • টাঙ্গাইল
      • গোপালগঞ্জ
    • রাজশাহী
      • রাজশাহী
      • পাবনা
      • নাটোর
      • বগুড়া
      • জয়পুরহাট
      • সিরাজগঞ্জ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • নওগাঁ
    • চট্টগ্রাম
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • ব্রাহ্মণবাড়িয়া
      • ফেনী
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • লক্ষ্মীপুর
      • নোয়াখালী
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
    • সিলেট
      • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
      • লালমনিরহাট
      • নীলফামারি
      • পঞ্চগড়
      • গাইবান্ধা
    • খুলনা
      • খুলনা
      • যশোর
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • মাগুরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
    • বরিশাল
      • বরিশাল
      • ভোলা
      • বরগুনা
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালি
    • ময়মনসিংহ
      • ময়মনসিংহ
      • শেরপুর
      • জামালপুর
  • বিদেশ ভ্রমণ
  • পর্যটন সেবা
    • এয়ারলাইনস
      • নেত্রকোনা
    • হোটেল ও রিসোর্ট
    • থিম পার্ক ও পিকনিক স্পট
    • টুরিস্ট ভেসেল
    • এজেন্ট ও অপারেটর
  • পর্যটন সংবাদ
  • পর্যটন ফিচার
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • উৎসব ও মেলা
    • স্থানীয় খাবার
    • সৌখিন কেনাকাটা
    • হোটেল ও রিসোর্ট
  • ভ্রমণ গল্প
  • ভিডিও
  • ছবি ঘর
  • সম্পাদকীয়
  • ক্যাটাগরি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • ক্যাম্পাস
    • প্রেস রিলিজ
    • অ্যাডভেঞ্চার
    • বেড়ানোর অভিজ্ঞতা
    • শিক্ষা ও দক্ষতা
    • পর্যটন চাকুরি
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • স্থানীয় খাবার
    • উৎসব ও মেলা
    • সৌখিন কেনাকাটা
    • নগর বিনোদন
    • দেশে বেড়ানো
    • বিদেশে বেড়ানো
    • কাছে বেড়ানো
    • এয়ারলাইনস
    • হোটেল ও রিসোর্ট
    • টুরিস্ট ভেসেল
    • থিম পার্ক
    • এজেন্ট ও অপারেটর
    • ট্রাভেল টিপস
    • সাক্ষাৎকার
    • মতামত
    • সম্পাদকীয়
Menu
  • হোম
  • দেশ ভ্রমণ
    • ঢাকা
      • ঢাকা
      • ফরিদপুর
      • গাজীপুর
      • মানিকগঞ্জ
      • নারায়নগঞ্জ
      • মাদারিপুর
      • মুন্সিগঞ্জ
      • কিশোরগঞ্জ
      • নরসিংদী
      • রাজবাড়ি
      • শরিয়তপুর
      • টাঙ্গাইল
      • গোপালগঞ্জ
    • রাজশাহী
      • রাজশাহী
      • পাবনা
      • নাটোর
      • বগুড়া
      • জয়পুরহাট
      • সিরাজগঞ্জ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • নওগাঁ
    • চট্টগ্রাম
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • ব্রাহ্মণবাড়িয়া
      • ফেনী
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • লক্ষ্মীপুর
      • নোয়াখালী
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
    • সিলেট
      • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
      • লালমনিরহাট
      • নীলফামারি
      • পঞ্চগড়
      • গাইবান্ধা
    • খুলনা
      • খুলনা
      • যশোর
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • মাগুরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
    • বরিশাল
      • বরিশাল
      • ভোলা
      • বরগুনা
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালি
    • ময়মনসিংহ
      • ময়মনসিংহ
      • শেরপুর
      • জামালপুর
  • বিদেশ ভ্রমণ
  • পর্যটন সেবা
    • এয়ারলাইনস
      • নেত্রকোনা
    • হোটেল ও রিসোর্ট
    • থিম পার্ক ও পিকনিক স্পট
    • টুরিস্ট ভেসেল
    • এজেন্ট ও অপারেটর
  • পর্যটন সংবাদ
  • পর্যটন ফিচার
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • উৎসব ও মেলা
    • স্থানীয় খাবার
    • সৌখিন কেনাকাটা
    • হোটেল ও রিসোর্ট
  • ভ্রমণ গল্প
  • ভিডিও
  • ছবি ঘর
  • সম্পাদকীয়
  • ক্যাটাগরি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • কর্পোরেট
    • ক্যাম্পাস
    • প্রেস রিলিজ
    • অ্যাডভেঞ্চার
    • বেড়ানোর অভিজ্ঞতা
    • শিক্ষা ও দক্ষতা
    • পর্যটন চাকুরি
    • দর্শনীয় স্থান
    • ইতিহাস ও ঐতিহ্য
    • স্থানীয় খাবার
    • উৎসব ও মেলা
    • সৌখিন কেনাকাটা
    • নগর বিনোদন
    • দেশে বেড়ানো
    • বিদেশে বেড়ানো
    • কাছে বেড়ানো
    • এয়ারলাইনস
    • হোটেল ও রিসোর্ট
    • টুরিস্ট ভেসেল
    • থিম পার্ক
    • এজেন্ট ও অপারেটর
    • ট্রাভেল টিপস
    • সাক্ষাৎকার
    • মতামত
    • সম্পাদকীয়

টাঙ্গাইলের নকশি বুটি শাড়ি কি হারিয়ে যাবে?

0
টাঙ্গাইলের নকশি বুটি শাড়ি কি হারিয়ে যাবে?

টাঙ্গাইলের নকশি বুটি শাড়ি কি হারিয়ে যাবে?

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

■ শাহিদ হোসেন শামীম

টাঙ্গাইলের তাঁতের শাড়ি। এক নামেই পরিচয় । ঐতিহ্যবাহী তাঁত শিল্পের ইতিহাসও অনেক দীর্ঘ এবং বিচিত্র। বৈচিত্র্য তাঁতের ধরনে, উৎপাদন পদ্ধতির পার্থক্যে, বুনুনিতে এবং ও নকশায় এমনকি আবহাওয়া, আর্দ্রতা এবং গাছের ছায়া থাকা না থাকার ফারাকে। টাঙ্গাইল শাড়ি একটি বিশেষ স্থান, ভূগোল, ইতিহাস এবং কবিতার সঙ্গে জড়িত। টাঙ্গাইল জেলা ঔপনিবেশিক আমলে ঢাকার সঙ্গে যুক্ত ছিল। সেই সময় ঔপনিবেশিক শহর কলকাতায় তার পরিচয় ছিল ‘ঢাকাই শাড়ি’ হিশাবে। ধলেশ্বরী নদীর তীরে বিস্তীর্ণ তাঁত ক্ষেত্র গড়ে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় তার পরিচয় দাঁড়িয়েছিল ‘পিসিদের গ্রাম’ হিসাবে। সেখানে ঢাকাই শাড়ি পড়ে আর কপালে সিঁদুর দিয়ে যে মেয়েটিকে তিনি দেখেছিলেন তিনি ঠাকুর পরিবারে যাননি বটে, কিন্তু কবির মনে ‘আসা যাওয়া’ করেছেন।

‘ঘরেতে আসেনি সেতো মনে তার
নিত্য আসা যাওয়া
পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর।’

ধলেশ্বরীর তীরে সেই গ্রামগুলোতে তাঁত নিয়ে আমরা দীর্ঘকাল ধরে কাজ করছি। আমাদের কাজ সব ধরনের তাঁত নিয়ে। বাংলাদেশের পরিচয় তুলে ধরার যে শাড়িগুলো পৃথিবীর সকল বাঙালির কাছে পরিচিত তার মধ্যে রয়েছে জামদানি এবং টাঙ্গাইলের ভাইটাল তাঁতের শাড়ি – বিশেষ করে নকশি বুটি শাড়ি। বাংলাদেশের সীমান্তের দুইপাড়ের বাঙালি নারী যেভাবে এই দুই ধরনের শাড়িতে নিজেকে প্রকাশ করতে পারেন তা আর কোন শাড়িতেই হয় না । তবে পাবনার শাড়ির তুলনায় এই শাড়ি মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের নারীদের মধ্যেই বেশি ব্যবহার হয়, কারণ এই শাড়ি তৈরিতে যে শিল্প কর্ম ও দক্ষতার প্রয়োজন হয় এবং দামি মিহি সুতার ব্যবহার তাতে এর দাম সাধারণ শাড়ির তুলনায় অনেক বেশি হয়।

জামদানির মতো নকশি বুটি শাড়িও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়ন ছাড়া অন্য কোথাও দেখা যায় না। এই এলাকায় বসাকরা তাঁতের শাড়ি উৎপাদন ও বিক্রির কাজ করছেন দীর্ঘদিন ধরে। তারা উচ্চ মানের তাঁত শাড়ি উৎপাদন করে ঢাকাসহ সারাদেশের বাজারে টাঙ্গাইল শাড়ির ব্রান্ডে সুতি ও সিল্কের শাড়ি তৈরি করছেন।

পাথরাইল বাজারটিও শত বছর পুরানা। এখানে অনেক মুসলমান জমিদার ছিলেন, তাদের জন্যে মিহি সুতার কাপড় তৈরি হোত এখানেই। তাঁত গ্রামের মধ্য দিয়ে হেঁটে গেলেই শোনা যায় ভাইটাল তাঁতে মাকুর শব্দ। আবার দেখা যায় রাস্তার ওপরই লম্বা টানা পড়েছে, নানা রংয়ের রঙিন সুতা দিয়ে। বিশটি শাড়ির টানার মধ্যেই বোঝা যাচ্ছে এই শাড়ির জমিন, পাড় ও আঁচলের রং কি হবে । তাঁতে উঠলে বোঝা যাবে জ্যাকার্ডে বোনা হবে নাকি বুটি হবে, নাকি দুটোই হবে। সাধারণত এই এলাকায় গাছ- পালা বেশি। গ্রামগুলো ছায়ায় ঘন। বলা হয় এলাকায় বেশি গাছ লাগানোর কারণ তাঁতের শাড়ি টানা দেয়ার সময় এবং বানানোর সময় বেশি রোদে যেন নষ্ট না হয়ে যায়। শাড়িতে যে মাড় দেয়া হয়। তা যেন অতি কড়া রোদে না শুকায়। রোদ-ছায়ার মিশ্রণের নিশ্চয়তা এই গাছগুলো দেয়। প্রকৃতির সাথে সম্পর্ক রেখেই তাঁতের কাজ চলে । তাঁতের সাথে কৃষি, গাছ পালা সংরক্ষণ, গার্হস্থ্য কাজ এবং পারিবারিক শ্রম বিভাগ সব কিছুই ওতপ্রোতভাবে জড়িত। তাঁত একটি গ্রামীণ গার্হস্থ্য শিল্প, এটি কারখানা নয়। ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি ব্যাবহার করে তাঁতশিল্পী হওয়া যায় না । হাতের কাজ বা কারিগরি সম্পূর্ণ ভিন্ন ধরনের শিল্পকলা । তাই কারখানায় হাতে করা ‘নকশি বুটি শাড়ি’ আশা করা যায় না। এটা টাঙ্গাইওলের নিজস্ব জিনিস। তবে আধুনিক কালের কারখানা বসেছে টাঙ্গাইলে । বিশেষত গ্রামে চিত্তরঞ্জন তাঁত আসার পর থেকে। জ্যাকার্ডের ডিজাইন করা শাড়িতে ছেয়ে গেছে বাজার। নকশি বুটির শাড়ির তুলনায় দাম কম এবং রং ও সিন্থেটিক সুতার ব্যবহার করে এক ধরনের “আকর্ষণীয়” শাড়ি বাজারে জায়গা করে নিতে পেরেছে এই জ্যাকার্ড শাড়ি। এই শাড়ি বুনতে হলে তাঁত চালাবার দক্ষতা অর্জন করলেই হয়। জ্যাকার্ডের ডিজাইন করে দেয় অন্য কোন শিল্পী। কিন্তু নকশি বুটি করতে হলে তাঁতিকে নিজেই শিল্পী হতে হয়। তাকে শাড়ি বুনতে গিয়েই মনের ভেতর থেকে সেই কারুকাজ বুনে আসতে হয় । অথচ জ্যাকার্ডের পাঞ্চ কার্ডেই ডিজাইন নির্ধারিত হয়ে যায়। ঠিকমতো মাকু চালাতে পারলেই হয়। জ্যাকার্ড মেশিনটিও বিদেশ থেকে এসেছে, ফরাসি জ্যাকার্ড সাহেবের আবিষ্কার এই মেশিন উপমহাদেশের তাঁতিদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।

শাড়িতে নকশি বুটি করা অনেকটা কাগজে ছবি আঁকার মতো, কিংবা তুলনা করা যেতে পারে সুতার এমব্রয়ডারি করার মতো। উবিনীগ ও প্রবর্তনা দীর্ঘদিন তাঁত শিল্পীদের কাজের পর্যবেক্ষণ করে দেখেছে যে নকশি বুটির তাঁতি তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থেকেই তার নকশার রূপ নির্ধারণ করে। তাঁতি নিজের চোখের সামনে যা দেখেন, সেটাই সুতা দিয়ে শাড়ির জমিনে ফুটিয়ে তোলেন । লতাপাতা, ফুল, পাখি, পোকা- মাকড়, মাছসহ তাঁতি বাড়িতে যা যা দেখা যায় প্রায় সবই শাড়ির জমিনে ফুটিয়ে তোলা হয় অদ্ভুত সুন্দরভাবে। একই ফুল যা গাছে ছিল, শাড়িতে ভিন্ন রূপে ফুটে ওঠে। তার সাথে শাড়ির জমিনের রং ও পাড়ের রংয়ের মিশ্রণ সৌন্দর্য বাড়িয়ে দেয়। এই নকশি বুটির বিভিন্ন নামও রয়েছে, যেমন প্রকৃতির কিছু নকশার নাম নয়-পাতা বুটি, আট- পাতা, তিন-পাতা বুটি, পদ্ম বুটি, জবা ফুল বুটি, ঢেঁকি শাক বুটি, পান বুটি, গাছ বুটি, লতা বুটি, শাপলা বুটি, সুর্যমুখী বুটি ইত্যাদি। কিছু বুটি আছে যা একেবারে ঘরের জিনিসপত্রের নকশায় করা, যেমন জগ বুটি, কলশি বুটি, লাটিম বুটি, লাঙল বুটি, হুক্কা বুটি, ঝাকা বুটি, ফুলদানি বুটি, বই বুটি, দাড়ি-পাল্লা বুটি, পাখা বুটি, বোতাম বুটি, টিকলী বুটি, ঘুড়ি বুটি, হারিকেন বুটি, বোতল বুটি, বল বুটি, বীণবাঁশী বুটি, চরকা বুটি, ঝাড়বাতি বুটি, বিস্কুট বুটি ইত্যাদি।

ঘরের ভেতরে থাকা বা আশে পাশের পোকা মাকড়ও তাঁতির মনে বুটির নকশা হয়ে ওঠে, যেমন টিকটিকি বুটি, ভোমরা বুটি, প্রজাপতি বুটি, মাছ বুটি, কাকড়া বুটি, তেলা পোকা বুটি, মাছি বুটি, শংখ বুটি ইত্যাদি। ফলের মধ্যে আনারস বুটি, কামরাঙ্গা বুটি, করলা বুটি ইত্যাদি । তাছাড়া চোখ বুটী, তারা বুটি, সূর্য বুটি, ঢেউ বুটি, চমচম বুটি কোন কিছুই তাঁতির দৃষ্টি এড়ায় না। বুটি থেকে খোড তাঁতিকেঈ চেনা যায়। এতো ধরনের বুটি করার অভিজ্ঞতা থাকলেও বাজারের চাহিদার কারণে তাঁত শিল্পীরা অনেক বুটি করেন না।

Tags: Heritage TourismTangailTangail Sareeঐতিহ্য ও সংস্কৃতিঐতিহ্যবাহী শাড়িটাঙ্গাইলের শাড়িতাঁত শিল্পনকশি বুটি শাড়িবাংলাদেশ
ShareTweet
Previous Post

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

Next Post

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
রাজশাহী জেলার দর্শনীয় ২১ স্থানে যেভাবে যাবেন ও থাকবেন

রাজশাহী জেলার দর্শনীয় ২১ স্থানে যেভাবে যাবেন ও থাকবেন

August 21, 2026
সিলেট শহরের দর্শনীয় যতো স্থান

সিলেট শহরের দর্শনীয় যতো স্থান

April 20, 2026
সিলেটের ঐতিহ্যবাহী খাবার

সিলেটের ঐতিহ্যবাহী খাবার

May 31, 2024
চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হলো বিশেষ বাস

চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হলো বিশেষ বাস

May 13, 2024

বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

0
লালবাগ কেল্লায় লাইট এন্ড সাউন্ড শো

লালবাগ কেল্লায় লাইট এন্ড সাউন্ড শো

0
ল্যান্ড অফ দি পিসফুল থান্ডার

ল্যান্ড অফ দি পিসফুল থান্ডার

0
বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

বাংলাদেশ নামে হিমালয়ের শৃঙ্গ

0
নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

October 14, 2026
টাঙ্গাইলের নকশি বুটি শাড়ি কি হারিয়ে যাবে?

টাঙ্গাইলের নকশি বুটি শাড়ি কি হারিয়ে যাবে?

October 14, 2026
সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

October 12, 2026
পর্যটন তুমি কার: বাংলাদেশের পর্যটন শিল্পের নিয়ন্ত্রণ, উন্নয়ন ও জবাবদিহির দায়িত্ব কার?

পর্যটন তুমি কার: বাংলাদেশের পর্যটন শিল্পের নিয়ন্ত্রণ, উন্নয়ন ও জবাবদিহির দায়িত্ব কার?

October 12, 2026

Recent News

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

October 14, 2026
টাঙ্গাইলের নকশি বুটি শাড়ি কি হারিয়ে যাবে?

টাঙ্গাইলের নকশি বুটি শাড়ি কি হারিয়ে যাবে?

October 14, 2026
সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

October 12, 2026
পর্যটন তুমি কার: বাংলাদেশের পর্যটন শিল্পের নিয়ন্ত্রণ, উন্নয়ন ও জবাবদিহির দায়িত্ব কার?

পর্যটন তুমি কার: বাংলাদেশের পর্যটন শিল্পের নিয়ন্ত্রণ, উন্নয়ন ও জবাবদিহির দায়িত্ব কার?

October 12, 2026

পর্যটন বিচিত্রা

ভ্রমণ বিষয়ক পত্রিকা ।
বেড়ানোর সকল খোঁজখবর ও পর্যটন সেবার যোগসুত্র পর্যটন বিচিত্রা।
কোথায় যাবেন? কীভাবে যাবেন? কোথায় থাকবেন? কি দেখবেন? কখন দেখবেন? এসবের সহজ সমীকরণ পর্যটন বিচিত্রা।
পড়তে পড়তে গন্তব্যে …

পর্যটন বিচিত্রা
প্রকাশক ও সম্পাদক : মহিউদ্দিন হেলাল

সম্পাদক কর্তৃক সম্পাদকীয় কার্যালয় থেকে প্রকাশিত।

নিবন্ধন সালঃ ২০০৫

আমাদের সাথে সংযুক্ত থাকুন

সর্বশেষ সংযোজন

এয়ারলাইনস

নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

October 14, 2026
ইতিহাস ও ঐতিহ্য

টাঙ্গাইলের নকশি বুটি শাড়ি কি হারিয়ে যাবে?

October 14, 2026
পর্যটন সংবাদ

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

October 12, 2026

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

বাড়ি -৯৭/১,  ফ্লাট– ২/বি, শুক্রাবাদ,
ধানমন্ডি, ঢাকা-১২০৭

ফোন: +৮৮-০২-২২২২৪২৯৪৪, ০১৯৭০০০৪৪৪৭
ইমেইল: [email protected]

পর্যটন বিচিত্রার অন্যান্য উদ্যোগ

© সর্বস্বত্ত সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি ও ভিডিও অনুমতি ব্যতিরেকে প্রকাশ বা ব্যবহার করা বেআইনি।

No Result
View All Result
  • #2302 (no title)
  • 404 Page Not Found
  • Bangladesh youth Tourism Fest
  • Video
  • ট্রাভেল সপ
  • পড়তে পড়তে গন্তব্যে…
  • পর্যটন ব্লগ