সুরভি উদ্যান ভ্রমণ পিপাসু শিশু কিশোর, তরুণ-বৃদ্ধসহ সর্বস্তরের জনগনের ভ্রমণ ও অবসর বিনোদনের কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। উদ্যানের ভেতরে বসার জন্য ৩০টি বেঞ্চ তৈরি করা হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সুরভি উদ্যানে বৃক্ষরাজির নিচে বেঞ্চে বেসে তাদের ক্লান্তি দূর করে। ইয়োগা জোন নামে একটি সংস্থা প্রতিদিন উদ্যানের আরসিসি রোডে ইয়োগা করে যা স্বাস্থ্যকর নাগরিক জীবনযাপনের জন্য উৎসাহ জনক। শিশুদের খেলাধুলা ও শারীরিক অনুশীলনের জন্য দোলনা ও স্লিপারের ব্যবস্থা করা হয়েছে।
আগত দর্শনার্থীসহ সকল মানুষের জন্য রয়েছে ওয়াশব্লক ব্যবহার করার সুবিধা। পুরুষ ও নারীদের জন্য আলাদা ওয়াশ ব্লক রয়েছে। সুরভি উদ্যানের পূর্ব ও পশ্চিম পাশে দুটি গোলঘর নির্মাণ করা হয়েছে। পূর্ব পাশের গোলঘরে সিড়ির ব্যবস্থা করা হয়েছে। গোলঘরে বসে বিশ্রাম নেবার ব্যবস্থা রাখা হয়েছে। উদ্যানে রয়েছে স্বাধীনতার চেতনার নিদর্শন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রংপুর শহরের শহীদদের নাম সম্বলিত স্বাধীনতার মুর্যাল। তরুনণ প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে শহীদদের নাম সম্বলিত স্বাধীনতার মুর্যাল অনন্য ভূমিকা রাখছে।












