পর্যটন বিচিত্রা প্রতিবেদন
গাছের সারির মধ্য দিয়ে তৈরি করা হয় সরু রাস্তা। আর খাড়ির কেন্দ্রভাগে বিশেষভাবে মাঠ তৈরি করে ফুলের বাগান ও বসার জন্য বেঞ্চ নির্মাণ করা হয়। খাঁড়ির লেকের পার্শ্বে বেঞ্চে বসে বেড়াতে আসা লোকজন সবুজের সমাহার ও পদ্মানদী থেকে পাইপের মাধ্যমে পানি আসার দৃশ্য উপভোগ করে থাকেন।
এছাড়াও নৌকায় চড়ে খাঁড়ির এপার থেকে ওপার যাওয়া-আসা করা যায়। খাঁড়ির দুইদিকে তাকালে দেখা যায় বিশাল ফসলের মাঠ। ধান ও শাকসব্জির ফসল চাষ হলেও মনে হবে শুধু সবুজেরই সমাহার। এতটাই সবুজে ভরা যে সরমংলা এলাকাকে পর্যটকেরা গ্রিন হাউস হিসেবে অবহিত করে থাকে। সরমংলায় পানি, টয়লেট ও রান্না করার জন্য চুলা ব্যবহার করার জন্য আছে সুব্যবস্থা।
চারপাশের সবুজ চরাঞ্চল, নদীমাতৃক আবহাওয়া এবং গ্রামীণ প্রশান্তি ভ্রমণকারীদের সহজেই মুগ্ধ করে। এখানে পৌঁছানোর পর দর্শনার্থীরা এক অন্যরকম নিসর্গ প্রকৃতির দেখা পান। সরমংলা ইকোপার্কটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং এর পর্যটন সুবিধা বৃদ্ধি করা হলে এটি বাগেরহাটের অন্যতম প্রধান ইকো-ট্যুরিজম স্পটে পরিণত হতে পারে। স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের পাশাপাশি এটি দক্ষিণবঙ্গের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করতে সক্ষম।
সরমংলা ইকোপার্কটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং এর পর্যটন সুবিধা বৃদ্ধি করা হলে এটি বাগেরহাটের অন্যতম প্রধান ইকো-ট্যুরিজম স্পটে পরিণত হতে পারে। স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের পাশাপাশি এটি দক্ষিণবঙ্গের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করতে সক্ষম।
যেভাবে যাবেন
পার্কটি গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভায় অবস্থিত। উপজেলার ডাইংপাড়া মোড় থেকে মাত্র ৩ কিলোমিটার পূর্ব দিকে গোদাগাড়ী-আমনুরা সড়কের পাশে এটি অবস্থিত।










