■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
হজযাত্রীদের জন্য গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯ টায় ‘রোড টু মক্কা’ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মন্ত্রী প্রতিমন্ত্রী হজ যাত্রীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া চান।
‘রোড টু মক্কা’ বা মক্কা রুট ইনিশিয়েটিভ হলো সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একটি উদ্যোগ, যার মাধ্যমে হজযাত্রীদের নিজ দেশ থেকেই ইমিগ্রেশন, পাসপোর্ট যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।












