পহেলা বৈশাখের কেনাকাটাকে সাশ্রয়ী করতে আকর্ষণীয় সব ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ। কেনাকাটায় পছন্দের লাইফস্টাইল, ফুড, টিকিট ও ট্রাভেল, গ্যাজেটস, অনলাইন শপিংসহ দেশজুড়ে ১৫ হাজারের বেশি আউটলেটে বিকাশ পেমেন্টে থাকছে ১৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।
দর্জিবাড়ি, এক্সটেসি, বারকোড, ফ্যাব্রিলাইফ, কে-ক্রাফট, রঙ, শৈল্পিক, স্মার্টেক্সসহ আরও বেশ কিছু ব্র্যান্ডে কেনাকাটায় পাওয়া যাচ্ছে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আড়ংয়ে ন্যূনতম ৩০০০ টাকায় ১০০ টাকা ডিসকাউন্ট। রিচম্যান, ইনফিনিটি মেগা মল ও লুবনানে ন্যূনতম ২৫০০ টাকায় ১০০ টাকা ডিসকাউন্ট অথবা ১০০ টাকা ক্যাশব্যাক। অফার চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
পিকাবু, সারা লাইফস্টাইল, লোটো প্রভৃতি অনলাইন শপে ন্যূনতম ৬০০ টাকায় সর্বোচ্চ ১০০ ক্যাশব্যাক। ফুডি অ্যাপে ন্যূনতম ৩০০ টাকায় ১০ শতাংশ ক্যাশব্যাক। অফার চলবে ৩১ মে পর্যন্ত। এদিকে কুকআপসে অ্যাপ/ওয়েবসাইটে অর্ডারে কুপন কোড অনুযায়ী সর্বোচ্চ ৭ শতাংশ ডিসকাউন্ট। চলবে ৩০ জুন পর্যন্ত।












