দেশের শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি–এর জাতীয় নাট্যশালায় এপ্রিল ২০২৬-এর প্রথম সপ্তাহজুড়ে জমজমাট নাট্য আয়োজন হতে যাচ্ছে। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের তত্ত্বাবধানে একাধিক হলজুড়ে বিভিন্ন নাট্যদল তাদের জনপ্রিয় ও বৈচিত্র্যময় প্রযোজনা মঞ্চস্থ করবে।
জাতীয় নাট্যশালার মূল হলে ১ ও ২ এপ্রিল প্রাঙ্গণেমোর মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘শেষের কবিতা’। ৩ এপ্রিল দেশ নাটক নিয়ে আসছে ‘জলবাসর’ এবং ৪ এপ্রিল নাটুকে থিয়েটার পরিবেশন করবে ‘বিয়ে বিড়ম্বনা’। ৫ এপ্রিল স্পন্দনের প্রযোজনা ‘চণ্ডালিকা’ মঞ্চে উঠবে। এরপর ৬ ও ৭ এপ্রিল থিয়েটারিয়ান মঞ্চস্থ করবে বিশ্বখ্যাত নাটক ‘ডেথ অব এ সেলসম্যান’।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১ থেকে ৩ এপ্রিল পর্যন্ত আপস্টেজ উপস্থাপন করবে ‘রাত ভরে বৃষ্টি’। ৪ এপ্রিল জাগরনী থিয়েটারের ‘রাজার চিঠি’, ৫ এপ্রিল থিয়েটার ফ্যাক্টরীর ‘আষাঢ়স্য প্রথম দিবসে’, ৬ এপ্রিল সৌখিন থিয়েটারের ‘অন্তরালের আয়না’ এবং ৭ এপ্রিল এথিক মঞ্চস্থ করবে ‘সুড়ঙ্গ’।
অন্যদিকে স্টুডিও থিয়েটার হলে ১ এপ্রিল আরণ্যক নাট্যদল নিয়ে আসছে ‘কহে ফেসবুক’। ২ ও ৩ এপ্রিল হান্ট প্রোডাকশন মঞ্চস্থ করবে ‘ক্যাফে দ্যা ভলতে’। ৪ এপ্রিল দৃশ্যপটের ‘সক্রেটিসের জবানবন্দী’, ৫ এপ্রিল পূর্ব-পশ্চিম নাট্যাঙ্গনের ‘তাহার নামটি রঞ্জনা’ এবং ৬ ও ৭ এপ্রিল অবলোকনের ‘গন্ধসূত্র’ দর্শকদের জন্য মঞ্চে উঠবে।












