■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
ব্যাংক এশিয়া পিএলসির সহযোগিতায় পবিত্র রমজান উপলক্ষে শেরাটন ঢাকা ও ওয়েস্টিন ঢাকা মাসব্যাপী বিশেষ ইফতার, ডিনার ও সেহরির আয়োজন করেছে। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন শেফদের তত্ত্বাবধানে দেশীয়, মেডিটেরেনিয়ান, আরবি ও উপমহাদেশীয় নানা স্বাদের সমন্বয়ে সাজানো হয়েছে ব্যতিক্রমধর্মী বুফে মেনু। আয়োজকদের মতে, রমজানের আত্মিক আবহে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে এক অনন্য রসনা ভ্রমণের সুযোগ দেবে এই আয়োজন।
দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্টে লবস্টার কাবাব, গ্রিলড স্যামন, প্রিমিয়াম ল্যাম্ব শ্যাঙ্ক, আরবি কাবসা, ঢাকাইয়া হান্ডি গোশত ও স্লো কুকড অক্সটেইল স্ট্যুসহ নানা পদ থাকছে। ডেজার্টে থাকবে তুর্কিশ তুলুম্বা, পিস্তাচিও বাকলাভা ও লাইভ কুনাফা। অন্যদিকে শেরাটন ঢাকার দ্য গার্ডেন কিচেনে পেশাওয়ারি বিফ নালি নেহারি, তুর্কিশ কাবাবের বিভিন্ন পদ, বিফ হান্ডি গোশত, ল্যাম্ব ওউজি, সিফুড পায়েয়া ও পুরান ঢাকার বিখ্যাত কাবাব পরিবেশন করা হবে। সঙ্গে থাকবে অথেন্টিক তুর্কিশ বাকলাভা, কাতায়েফ কাশতা ও মুশাবাক হালাবির মতো বিশেষ ডেজার্ট।
বুফে ইফতার ও ডিনারের মূল্য দ্য ওয়েস্টিন ঢাকায় ১১,৯৯০ টাকা এবং শেরাটন ঢাকায় ১২,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার ও সরকারি ছুটির আগের রাতে সেহরির বিশেষ বুফের মূল্য যথাক্রমে ৬,৯৯০ টাকা ও ৭,৯৯০ টাকা। নির্বাচিত ব্যাংকের কার্ডধারীদের জন্য বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু ও বাই ওয়ান গেট থ্রি অফার থাকছে। বিশেষভাবে ব্যাংক এশিয়ার কার্ডধারীরা পুরো রমজানজুড়ে এক্সক্লুসিভ সুবিধা পাবেন।
এছাড়া সিজনাল টেস্টে ইফতারকারীদের জন্য নভোএয়ারের রিটার্ন এয়ার টিকিট এবং দ্য গার্ডেন কিচেনে ইফতারকারীদের জন্য এয়ার আরাবিয়া ও নভোএয়ারের রিটার্ন টিকিট জয়ের সুযোগ থাকছে। বাড়িতে উপভোগের জন্য দুই হোটেলেই বিভিন্ন ক্যাটাগরির প্রিমিয়াম ইফতার বক্স পাওয়া যাবে। বড় পরিসরে ইফতার, ডিনার ও সেহরি আয়োজনের জন্য শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এক হাজারের বেশি অতিথি ধারণের সুবিধাও রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক হসপিটালিটি প্রতিষ্ঠান ম্যারিওট ইন্টারন্যাশনাল-এর অধীনে পরিচালিত এই দুই হোটেল রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের আবহে অতিথিদের বিশেষ অভিজ্ঞতা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে। বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট হোটেলের নির্ধারিত নম্বরে যোগাযোগ করা যাবে।












