পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটোখাটো ভুলের কারণে আপনার ভ্রমণ বা প্রবাস জীবন জটিল হয়ে উঠতে পারে। তাই বিদেশ যাত্রার আগে নিচের ৫টি বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া উচিত। বেশকিছু সহজ কৌশল জানা থাকলে বিদেশের বিমানবন্দরেও অভিবাসন, নিরাপত্তাজনিত পরীক্ষা-নিরীক্ষা, লাগেজ নেওয়ার কাজটি আপনার অনেক সহজ হতে পারে।
পাসপোর্ট ও ভিসা প্রসেসিং
ভ্রমণ বা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার মূল ভিত্তি হলো পাসপোর্ট এবং সঠিক ক্যাটাগরির ভিসা। যাত্রার অন্তত কয়েক মাস আগে পাসপোর্টের মেয়াদ যাচাই করুন এবং ভিসার শর্তাবলি ভালো করে বুঝে নিন।
পড়াশোনা
যে দেশে যাচ্ছেন সেই দেশের বিমানবন্দরের অফিশিয়াল সাইটে ঢুকে দেখতে পারেন, কোনো ম্যাপ বা টার্মিনাস সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে কি না। প্রয়োজনে গুগল ম্যাপ ব্যবহার করে কোন গেট দিয়ে বের হলে কোনদিকে যাওয়া যায় জেনে নিন। বিমানবন্দরের কোন গেট দিয়ে বের হলে সুবিধা, কোনদিক দিয়ে যেতে হবে, সে বিষয়ে সামাজি যোগাযোগ মাধ্যমে পর্যটকদের কোনো ভিডিও রয়েছে কি না, খুঁজে দেখুন।
জরুরি অ্যাপ
মোবাইলের বিভিন্ন অ্যাপও কাজে লাগানো যায়। যে বিমান পরিবহন সংস্থার মাধ্যমে যাচ্ছেন, তাদের অ্যাপ, গুগল ট্রান্সলেটর মোবাইলে রাখলে সুবিধা হবে। বিমান কোথা থেকে ছাড়বে, কত দেরি হবে বা সময়ে রয়েছে কি না, এই ধরনের তথ্য বিমান সংস্থার নিজস্ব অ্যাপে পেয়ে যাবেন।
ই-গেট পাস
বিদেশের ব্যস্ত বিমানবন্দরগুলোতে ই-গেটপাসের সাহায্য ভিড় এড়ানো সহজ হয়। এজন্য বিমানবন্দরের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। ই-পাসপোর্টধারীদের দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশন পারাপারের জন্য যে আধুনিক গেট বা ব্যবস্থা চালু করা হয়েছে। এটি ব্যবহার করার জন্য আলাদা কোনো কাগজের পাস বা ফি লাগে না, বরং আপনার ই-পাসপোর্ট থাকলেই আপনি এই সুবিধা পেতে পারেন।
পরিবহনের উপায়
বিমানবন্দর গন্তব্যে পৌঁছানোর জন্য কী কী ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কে আগাম ধারণা থাকলেও সুবিধা হবে। বিমানবন্দরের নিজস্ব ট্যাক্সি স্ট্যান্ডে ভিড় থাকতে পারে। ট্রেন বা বাসে গন্তব্যে পৌঁছানো যায় কি না, বিমানবন্দরে কোন গেট দিয়ে বের হলে বাস বা ট্রেন পেতে সুবিধা হবে, আগাম জেনে নিন। প্রয়োজনে টিকিটও কেটে রাখতে পারেন।
পোশাক
বিমানবন্দরে অনেক সময় পোশাকের জন্যও ঝামেলা পোহাতে হতে পারে। বেল্ট, জ্যাকেট থাকলে তা খুলে স্ক্যান করাতে হয়। জুতাও অনেক সময় খুলে নিরাপত্তারক্ষীরা দেখতে চান। ফলে বেল্ট ছাড়া কোনো পোশাক বেছে নিলে বারবার তা খোলা-পরার ঝামেলা থাকবে না। যে জুতা সহজে খোলা-পরা যায়, তেমনই কোনো একটি পরতে পারেন।
যে দেশে যাচ্ছেন সেখানকার বর্তমান আবহাওয়া কেমন তা জেনে সেই অনুযায়ী পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে নিন। পাশাপাশি, স্থানীয় সংস্কৃতি, আইনকানুন এবং জরুরি হটলাইন নম্বরগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে রাখা অত্যন্ত জরুরি।











