* চলে গেলেন সুন্দরবনের সজ্জন আক্তারুজ্জামান কামাল (বাঘ মামা) * বাংলাদেশের বর্তমান পর্যটন শিল্প * নতুন ধারার হোটেল দি কক্স টুডে

 

 

 

 

 

সম্পাদকীয়

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সেরা সাতে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ঠাঁই হয়নি। সুন্দবনের অবস্থান ১৪ তম। এ দুঃসংবাদের রেশ কাটতে না কাটতেই পাওয়া গেল আরেক দুঃসংবাদ। নতুন বিপদে সুন্দরবন। ধীরে ধীরে সিডর ও আইলার ক্ষয়-ক্ষতি পেছনে ফেলে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলো সুন্দরবন। সম্প্রতি বিআইডাব্লিউটিসিএ উত্তর-পূর্ব সুন্দরবনের ভেতর চালু করছে নতুন একটি রুট। বর্তমানে এ রুটে  ২৫ থেকে ৩০টি তেলবাহী ট্যাংকার ও মালবাহী কার্গো চলাচল করছে প্রতিদিনই। নৌযান থেকে নিঃসৃত তেল, বর্জ্য ছড়িয়ে পড়ছে সুন্দরবনে। দুষিত হচ্ছে মাটি ও পানি। ফলে হুমকির মুখে পড়েছে সুন্দরবনের পরিবেশ। সুন্দরবনের পরিবেশ ব্যবস্থা খুবই সংবেদনশীল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাই যত দ্রুত সম্ভব সুন্দরবন রক্ষার্থে  কঠোর পদক্ষেপ নেয়া উচিত।

সম্প্রতি আরেকটি সংবাদ আমাদের শোকাবহ করে তুলেছে। আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন সুন্দরবনের অন্যতম সজ্জন আক্তারুজ্জামান কামাল (বাঘমামা)। বাংলাদেশের পর্যটন শিল্পর জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। সুন্দরবনের সঙ্গে ছিলো তার নিবিড় সম্পর্ক। তার প্রয়াণে সুন্দরবন সত্যিকার অর্থেই একজন সজ্জন হারালো। পর্যটন বিচিত্রা পরিবারের পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

প্রিয় পাঠক, ২৯-৩০ †m‡Þ¤^i ও ০১ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ-ঢাকা)-২০১১। ১৯০টি স্টলে মোট ১৪ টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ করে। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় সফল একটি মেলা আয়োজন করতে পেরে আমরা আনন্দবোধ করছি। ইতোমধ্যেই এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১২-এর তারিখও নির্ধারণ হয়েছে। সবার সহযোগিতায় আগামী মেলাও সফল হবে ইনশাল্লাহ্‌।

সম্প্রতি মন্ত্রীসভায় কিছুটা রদবদল হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন কর্নেল (অব.) ফারুক খান। আমরা আশা করছি পর্যটন শিল্পের উন্নয়নের যে ধারা সৃষ্টি হয়েছে সেটা আরও বেগবান করতে তিনি সচেষ্ট হবেন। এ শিল্পের বিকাশে নেবেন আরও  সময়োপযোগী কার্যকর উদ্যোগ। তিনি  এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের পর্যটন শিল্প নতুন মাত্রা পাবে এ প্রত্যাশা করছি। পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফারুক খানকে পর্যটন বিচিত্রার পক্ষ থেকে অভিনন্দন।

সবাইকে বিজয় দিবসের  শুভেচ্ছা।

 
 

 

 Copyright © 2009 parjatanbichitra.com. All rights reserved.                                                                                    Design & Develop : Shahidul Islam, Tel: 01714300005